বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | আচমকা দাঁতের কামড় বা তামাক চিবোনোর অভ্যাস, মুখের ঘা তিল থেকে তাল হওয়ার আগেই সাবধান হন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ০৪ : ০৮Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: মাঝেমধ্যে দাঁতের কামড় লেগেই থাকে। আসলে মুখের ভিতরে হাই ফ্লাক্স এরিয়া রয়েছে, এখানে কোষগুলি দ্রুত মারা যায় ও নতুন কোষ জন্মায়। তাই মুখের ভিতরে অস্বস্তি এবং ক্ষত মোটামুটি স্বাভাবিক ব্যাপার হিসাবেই দেখা হয়। কিন্তু কখনও কখনও এই ধরনের ক্ষত বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তখন কিন্তু বিষয়টা তিল থেকে তাল হওয়ার মতো। ছোট ঘা ক্যান্সার পর্যন্ত যেতে পারে। মুখের ক্ষতের কারণ অনেক।

দাঁত, জিভ বা গাল কামড়ে ফেললে যে ধরনের ক্ষত বা আলসার হয়। তাকে ট্রমা ইন্ডিউসড আলসার বলে। সুতরাং এই ক্ষতকে এড়িয়ে যাওয়া উচিত নয়।

মুখের ভিতরে লাল ফোস্কা ফেটে যাওয়ার মতো একটা ক্ষত দেখা যায়, ব্যথা হয় যা ৭-১০ দিন থাকে। মাত্র ১০% অ্যাপথাস হয় ভিটামিনের অভাবে, তাই মুখের সব আলসারে ভিটামিন খাওয়া ভালো। আয়রনের ঘাটতি থেকেও কিছু আলসার হতে পারে। রক্তাল্পতার জন্য মুখে আলসার চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে ক্যান্সার হতে পারে। যে কোনও বয়সেই এই ক্ষত হতে পারে। ইউরেমিক আলসার, কিডনির অসুখ থাকলে তাদের দেখা দেয়।

অনেকেরই কিছু ওষুধ খাওয়ার পরই মুখে ঘা দেখা দেয়। এটা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে হয়। এতে মুখ থেকে ঠোঁট পর্যন্ত আলসার ছড়ায়। তখন স্টেরয়েড দিয়ে রোগীকে চিকিৎসা করতে হয়।

ক্যান্সারও অধিকাংশ ক্ষেত্রে প্রথমে মুখের আলসার হিসেবেই দেখা দেয়। কখনও আবার আলসার না হয়ে, লিউকোপলেকিয়া রূপে দেখা দেয়। যা মুখ গহ্বরে, জিভে, গালে, ঠোঁটের ভিতরে, টাগরায়, গলায় চোখে পড়ে। সবসময় এই লক্ষণ নাও থাকতে পারে। তবে দাগ দেখা গেলে তা ফেলে না রেখে সতর্ক থাকুন।

যে কোনও ধরণের আলসারই প্রথম থেকে ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।ভিটামিন খেলেই মুখের আলসার ঠিক হয়ে যাবে তা কিন্তু সবসময় নয়। কিছু সীমিত চিকিৎসা করতে হবে, আর পাশাপাশি কতদিন বাদে বাদে হচ্ছে যন্ত্রণা, কতটা জায়গায় তার ব্যাপ্তি এবং কতদিন থাকছে সেগুলি খেয়াল রাখতে হবে। রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক হলে আলসার অনেকটাই সেরে যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া