বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | গলা ফোলার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তরুণী, চিকিৎসা করতে গিয়েই অবাক হয়ে গেলেন চিকিৎসক, তারপর যা বললেন...

Kaushik Roy | ১৭ নভেম্বর ২০২৪ ০১ : ২২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: গলা ব্যথার কারণে চিকিৎসকের কাছে গিয়ে জীবনের এক অপ্রত্যাশিত খবর পেলেন কেটলিন ইয়েটস নামে এক মহিলা। ১লা এপ্রিল, এপ্রিল ফুলস ডে-তে এই চমকপ্রদ সংবাদ শুনে প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে। কিন্তু সেটা আদৌ মজা ছিল না, পুরোটাই ছিল বাস্তব। ২০ বছর বয়সী কেটলিন ইয়েটস পেশায় একজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট। গলা ব্যথার কারণে তিনি চিকিৎসকের কাছে যান। কী কারণে গলা ফুলছে তা পরীক্ষা করতে চিকিৎসকরা গলার সমস্যার কারণ খুঁজতে এক্স-রে করার সিদ্ধান্ত নেন।

 

 

 

কিন্তু নিয়ম অনুযায়ী, এক্স-রে করার আগে মহিলাদের প্রেগনেন্সি পরীক্ষা বাধ্যতামূলক। কারণ, এক্স-রে শিশুদের জন্য ক্ষতিকারক হতে পারে। সেই পরীক্ষা করতেই দেখা গেল ওই মহিলা গর্ভবতী। আরও অবাক করা বিষয় হল, তার হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হরমোনের মাত্রা এতটাই বেশি ছিল যেখান থেকে জানা গেল তিনি চারটি শিশুর মা হতে চলেছেন। এই হরমোন সাধারণত গর্ভাবস্থায় প্লাসেন্টা থেকে নিঃসৃত হয়। খুশির খবর হলেও সেই সময় শারীরিক জটিলতার মধ্যে ছিলেন ইয়েটস। ৭ মাস পর ১৭ই অক্টোবর স্প্রিংফিল্ড, ইলিনয়ের সেন্ট জন’স হাসপাতালে সিজারের মাধ্যমে চার শিশুর জন্ম হয়। 

 

 

তাদের নাম রাখা হয় এলিজাবেথ টেলর, ম্যাক্স অ্যাশটন, এলিয়ট রাইকার এবং জয়া গ্রেস। এর মধ্যে ম্যাক্স এবং এলিয়ট একে অপরের আইডেন্টিক্যাল টুইন। ইয়েটস জানান, এলিজাবেথ সবচেয়ে ছোট, যার ওজন মাত্র ১ পাউন্ড ২ আউন্স। অন্যদিকে, ম্যাক্স সবচেয়ে বড়, যার ওজন ২ পাউন্ড ৬ আউন্স। গলা ব্যথার ডাক্তার দেখাতে গিয়ে এই ঘটনা এবং কেটলিন ইয়েটসের সাহসিকতার গল্প ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা কার্যত আলোড়ন তুলেছে নেটিজেনদের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া