বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেড় বছরের সন্তানকে বলি দিয়ে হৃৎপিণ্ড খেল মা! ক্ষমতা বাড়াতে নৃশংস কাণ্ড মায়ের

দেবস্মিতা | ১৭ নভেম্বর ২০২৪ ২৩ : ৩০Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: এক রত্তি শিশুর বয়স মাত্র দেড় বছর। অথচ কালা জাদুর প্রভাবে পরে মা তাঁকে বলি দিল। এরপর বুক চিরে বের করল হৃৎপিণ্ড। সেই হৃদপিণ্ড কেটে পিস পিস করে রান্না করে সেটাই খেল। এরপর প্রসাদ হিসেবে সেই মাংসপিণ্ড খাওয়ালো তান্ত্রিককেও। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের পালামৌর খাদারপার গ্রামে। 

 

 

 

ওই মহিলার নাম গীতা দেবী। জানা গিয়েছে, তিনি পালামৌর খাদারপাড় গ্রামের বাসিন্দা। শুধু মেয়েকে খুন করে খেয়েছেন এমনই নয়, বলি দেওয়ার পর নৃশংস হয়ে নাচতে থাকেন। তাঁর বিশ্বাস, এই ধরনের কাজ করলে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। ভগবান তাঁকে অতিপ্রাকৃত ক্ষমতা দান করবে। 

 

 

নৃশংস এই ঘটনাটি ঘটে ১২ নভেম্বর রাতে। সেদিন সন্ধ্যেয় ওই গ্রামের বাসিন্দা অরুণ রামের স্ত্রী গীতা দেবী কোলের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীকে ফোনে জানান, তিনি স্থানীয় বাজারে যাচ্ছেন। গীতার স্বামী দিল্লিতে কাজ করেন। বাড়িতে গীতা থাকেন তাঁর শাশুড়ি এবং চার সন্তানের সঙ্গে। তখন প্রায় মাঝরাত, উলঙ্গ অবস্থায় বাড়ি ফেরেন গীতা। তাঁকে ওই অবস্থায় দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। মেয়ে কোথায় জানতে চায় পরিবারের লোকেরা। প্রথমে মুখ খোলেনি গীতা। পরে চাপাচাপিতে সে জানায়, মেয়েকে খুন করেছে সে। এটাই তন্ত্রসাধনার অংশ। 

 

 

খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গীতা দেবীকে গ্রেপ্তার করেছে। এই নৃশংস কাজের সঙ্গে জড়িত তান্ত্রিককে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, বিহারের সাসারামের বাসিন্দা এই তান্ত্রিক। তিনি গ্রামের মানুষের মগজধোলাই করেছিলেন এই তন্ত্র সাধনার মধ্যে দিয়ে। বলতেন, এই সাধনা করলে অনেক ফল পাওয়া যায়। গীতাদেবী পুলিশকে জানিয়েছেন, যদি তিনি ধরা না পড়তেন, তাহলে পরেরদিনই তাঁর নিজের শরীরে জন্মানো ক্ষমতার বলে তিনি মেয়েকে বাঁচিয়ে তুলতে পারতেন। এই ঘটনায় হতবাক গ্রামবাসীরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া