রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৭ নভেম্বর ২০২৪ ২১ : ০০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: বিভিন্ন ধরনের জালিয়াতি হলেও বর্তমানে সবচেয়ে বেশি মানুষ প্রতারিত হচ্ছেন সাইবার জালিয়াতিতে। গত এক বছরের হিসেব দেখলে বোঝা যায়, এর প্রভাবে কত মানুষ সমস্ত কিছু খোয়াচ্ছেন। দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অনুসারে, গত বছরে ১১ লাখেরও বেশি সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। বারংবার সতর্ক করা হচ্ছে যাতে নাগরিকেরা সাইবার প্রতারণা থেকে মুক্ত হন। মূলত সাইবার জালিয়াতি চার ধরনের হয়।
প্রথমত, গ্রাহক সহায়তা কেলেঙ্কারি। গ্রাহকেরা বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটগুলিতে গেলে সেখানে প্রতারকেরা স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার ডাউনলোডের অপশনে ক্লিক করতে প্ররোচনা দেয়। অনেকসময় না বুঝেই অনেক গ্রাহক সেটা করেও ফেলেন। ব্যাস সফটওয়ার ডাউনলোড হয়ে গেলেই তার মাধ্যমে ঢুকে যায় ভাইরাস। হাইজ্যাকিং হয়ে যায় মোবাইল।
দ্বিতীয়ত, ডিজিটাল গ্রেপ্তার। এই ধরনের প্রতারণার শিকার হয়ে টাকা-পয়সা খোয়াছেন বহু মানুষ। এক্ষেত্রে প্রতারকেরা পুলিশ/ইডি/কাস্টমস কর্মকর্তা সাজে। এরপর অভিযুক্তকে ভিডিও কল দিয়ে বলা হয় তাঁর কোনও আইডি দিয়ে অপরাধ সংঘটিত করা হয়েছে। বলা হয়, এই অপরাধের জন্য তাকে ডিজিটাল গ্রেফতার করা হচ্ছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা দাবি করতে থাকে তারা। এরপর ভয় পেয়ে অনলাইনে পেমেন্ট করে দিলে বা সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হলে আর খুঁজে পাওয়া যায় না প্রতারকদের। নেটাগরিকরা এইভাবে সর্বস্রান্ত হচ্ছেন অনেক ক্ষেত্রে।
তৃতীয়ত, আধার কেলেঙ্কারি। এই কেলেঙ্কারি হল এক ধরনের আর্থিক জালিয়াতি। এর মাধ্যমে অপরাধীরা গ্রাহকের সম্মতি ছাড়াই ব্যাংক একাউন্ট থেকে আধার বায়োমেট্রিকের ডেটা ব্যবহার করে টাকা তোলে।
চতুর্থত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জালিয়াতি। প্রতারকরা সোশ্যাল বিভিন্ন মেসেজিং চ্যানেলে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে। ইন্টারনেটে অন্যদের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট বানায়। এরপর অনলাইন চ্যাটের মাধ্যমে আর্থিক কষ্টের কথা বলে কিছু টাকা সাহায্যের জন্য বলে। পরিচিত লোক হওয়ায় অনেকেই সেই টাকা দিয়ে দেয়। পরে জানা যায় অ্যাকাউন্টটি ভুয়ো।
কীভাবে বাঁচবেন সাইবার প্রতারণা থেকে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকলের প্রথমে, আপনার অজান্তে যেন লেনদেন না করতে পারে কেউ সেই ব্যবস্থা নিন। সেটা করতে গেলে আধার বায়োমেট্রিক সকলের প্রথমে লক করতে হবে। UIDAI ওয়েবসাইটের myaadhaar বিভাগে যান এবং সেখান থেকে বায়োমেট্রিক্স লক/আনলকের অপশন বাছুন।
দুই, অপরিচিত কোনও ব্যক্তির থেকে কোনও পরিষেবা নেওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে যদি তারা কোনও অ্যাপ ডাউনলোড করতে বা কোনও সফ্টওয়্যার ইনস্টল করতে বলে। যে কোনও ডিভাইসে অ্যাক্সেস দেওয়ার আগে একজন বিশ্বস্ত বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নিন।
তিন, QR কোড স্ক্যান করে যখন টাকা পাঠাবেন তখন খেয়াল রাখবেন।
চার, যদি কেউ দাবি করে ভুল করে অতিরিক্ত অর্থ পাঠিয়েছে তাহলে একজন অভিজ্ঞের সাহায্য নিন।
পাঁচ, কোনও লিংক বা এসএমএস এলে তার রিপ্লাই দেওয়ার আগে ভালো করে বিষয়টি জেনে নিন।
যদি বোঝেন প্রতারিত হচ্ছেন, বা কোনও বিষয় নিয়ে সন্দেহ জাগে, তাহলে অতি অবশ্যই সাইবার ক্রাইম নম্বর ১৯৩০ তে কল করুন। অভিযোগ দায়ের করুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?