বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৭ নভেম্বর ২০২৪ ১৯ : ১৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: শতাব্দীর পর শতাব্দী ধরে সভ্যতা এগিয়েছে। মানুষ একটা সময় জঙ্গলে, গুহায় থাকত সেখান থেকে সে সভ্য মানুষে পরিণত হয়েছে। একদিকে যেমন প্রযুক্তির বিপুল উন্নতি হয়েছে, তেমনি কিছু মানুষ এখনও পুরনো রীতিনীতি, ধ্যান ধারণাকে আঁকড়ে ধরেই বাঁচতে ভালোবাসে। তাদের জীবন এখনও চলে প্রাচীন নিয়মে। সেরকমই এক আদিম উপজাতির গল্প বলা হবে এই রচনায়।
মূলত মেঘালয় রাজ্যের পাহাড়ের কোলে বসবাস করে, আদিম এই উপজাতি। বাংলাদেশের রয়েছে এই উপজাতির মানুষ। এমনিতে সুন্দর, শান্তিপ্রিয় এই গোষ্ঠীর বাসিন্দারা। মেয়েদের মধ্যে ভাব বিনিময় করে যে ভাষার মাধ্যমে তার নাম খাসি ভাষা, সেই নামেই এই উপজাতির নামকরণ। এই উপজাতির বাসিন্দারা অনেকেই বর্তমানে ক্রিশ্চান এবং ইসলামসহ অন্যান্য ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।
মূলত মাতৃতান্ত্রিক এই উপজাতি। এখানকার বাচ্চারা পরিচয় হিসেবে বাবার পদবি নয় ব্যবহার করে মায়ের পদবি। সম্পত্তির উত্তরাধিকারী হন মেয়েরা, পরিবারের সর্বকনিষ্ঠ মেয়ে। এদের প্রিয় খাবার বুনো মাশরুম। পুরুষদের পোশাক সাদা গেঞ্জি আর ধুতি। অন্যদিকে খাসি উপজাতির মেয়েরা পরেন ওপরে এবং নিচে এক পাট কাপড়। যাঁর পোশাকি নাম ডিয়া কিয়াং। অনুষ্ঠানে পরেন দুই পাটের কাপড়। এর পোশাকি নাম ডিয়া কেরছা। মূলত প্রকৃতির পূজারি এই খাসি উপজাতির বাসিন্দারা।
বিয়েতে সঙ্গী পছন্দের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা থাকে মেয়েদের। তাঁর এই স্বাধীনতায় পরিবারের কেউই হস্তক্ষেপ করতে পারবে না। পরিবারে মেয়েদের কথাই শেষ কথা। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এই উপজাতির নারীদের থাকে সম্পূর্ণ স্বাধীনতা। যদিও বর্তমানে অনেকে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন। এদের বিবাহ বিচ্ছেদের একটি অদ্ভুত প্রথা প্রচলিত রয়েছে। পরিবারে বনিবনা না হলে স্বামী তার স্ত্রীকে পাঁচ টাকা দেন। স্ত্রী আবার উল্টে তাঁর স্বামীকে পাঁচ টাকা দেন। এরপর দুজনে মিলে সেই দশ টাকা নিয়ে গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তির কাছে যান। তিনি সেগুলোকে জলে ফেলে দেন। এরপরই তাদের বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?