বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৭ নভেম্বর ২০২৪ ১৮ : ২১Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্ক: হৃদ্রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। যার এখন কোনও বয়স নেই। প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়-স্বজনের অনেকেই হৃদ্রোগে ভুগছেন, কারোও বা হঠাৎ করে মৃত্যুও হয়েছে। পরিসংখ্যান জানাচ্ছে, প্রতি বছর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটি কয়েক লক্ষ ছাড়িয়ে যায়। মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে হার্ট অ্যাটাকে ঝুঁকি সবচেয়ে বেশি। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ধারণা ভ্রান্ত। পুরুষ এবং মহিলা উভয়ের হার্ট অ্যাটাকের ঝুঁকি সমান। দৈনন্দিন জীবনের কিছু অনিয়ম হৃদ্রোগ ডেকে আনে। তাই ঝুঁকি এড়াতে রোজের জীবনে কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়। তার মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পানীয় নিজের ডায়েটে রোজ রাখলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে প্রতিরোধ করবে শক্ত ভাবে। জেনে নিন কীভাবে বানাবেন এই পানীয়।
একটি গোটা বেদানাকে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে দিয়ে দিন। সঙ্গে একটি আপেলকে ছোট টুকরো করে কেটে দিন। এবার এক টুকরো আদা ও অর্ধেক লেবুর রস উপরে ছড়িয়ে দিন। এক গ্লাস পরিমাণ জল দিন। ভাল মতো ব্লেন্ড করে নিন। ছেঁকে নিতে হবে। একটি গ্লাসে এক চামচ মধু দিন। ছেঁকে নেওয়া পানীয় ঢেলে দিন। রোজ সকালে খালি পেটে এই পানীয় খেলে আপনার হার্টের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে না।
অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ বেদানা ধমনিতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপের ঝুঁকিও কমায়। সেই রক্ত যাতে জমাট বেঁধে না যায়, সেই দিকেও সমান নজর বেদানার। উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই চিকিৎসকরা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বেদানা খেতে বলেন। রোজ অন্তত এক গ্লাস করে এই পানীয় খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবেই। শরীরকে সচল এবং সুস্থ রাখতে যে ভিটামিনের প্রয়োজন, তার প্রায় সবকটিরই সন্ধান মেলে বেদানায়, বেদানা ভিটামিন সি, ই, কে, সেই সঙ্গে ফলেট, পটাসিয়ামে ভরপুর। রোজের ডায়েটে এই ফলটিকে রাখলে সারা শরীরে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে। সেই সঙ্গে কমে হার্ট অ্যাটাকের আশঙ্কাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?