বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ক্লাসরুমে বিকট শব্দ, চেয়ার থেকে ছিটকে পড়লেন শিক্ষিকা, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কীর্তি জানলে আঁতকে উঠবেন

Pallabi Ghosh | ১৭ নভেম্বর ২০২৪ ১৮ : ০৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ক্লাসরুম। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে যান শিক্ষিকা। চেয়ারে তখন দাউদাউ করে জ্বলছে আগুন। শব্দ শুনে সকলের মনে হয়েছিল, সম্ভবত বোমা ফেটেছে। দ্রুত শিক্ষক, পড়ুয়ারা ছুটে আসেন। তখনও টের পাওয়া যায় আসলে কী ঘটেছে। কিছুক্ষণ পর জানা গেল, গোটাটাই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পরিকল্পিত একটি ঘটনা। যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন বাকি শিক্ষকরাও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। স্কুলে ঠিকমতো পড়াশোনা না করার জন্য শিক্ষিকা তুমুল বকাঝকা করেছিলেন একদল দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে। সেই বকা ভুলতে পারেনি কেউ। প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন, ক্লাসরুমেই 'শিক্ষা' দেবেন শিক্ষিকাকে। 

 

ইউটিউব দেখে বোমার মতো বাজি বানানো শেখে পড়ুয়ারা। যেটি রিমোট টিপে ইচ্ছেমতো ফাটানো যায়। সেই বাজি বানিয়ে ক্লাসরুমে শিক্ষিকার চেয়ারের তলায় আটকে দিয়েছিল তারা। ক্লাসরুমে ঢুকে স্বাভাবিকভাবেই চেয়ারে বসেছিলেন শিক্ষিকা। বেঞ্চে বসেই রিমোট টিপে বাজিটি ফাটিয়ে দেয় এক ছাত্র। বাজি ফাটতেই বিকট শব্দে কেঁপে ওঠে ঘর। শিক্ষিকা পড়ে যান চেয়ার থেকে। পুড়ে ছারখার হয় চেয়ারটি। 

 

যদিও এই ঘটনায় শিক্ষিকার কোনও চোট লাগেনি। কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। হরিয়ানা শিক্ষা দপ্তরের নির্দেশে দ্বাদশ শ্রেণির ১২ জন পড়ুয়াকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। স্কুলের তরফে আরও কড়া পদক্ষেপ করা যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া