বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ নভেম্বর ২০২৪ ১৫ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। জিরিবাম জেলায় দু'দিনে মেইতেই গোষ্ঠীর তিন মহিলা ও তিন শিশুর দেহ উদ্ধারের পর মন্ত্রী, বিধায়কদের আবাসনে হামলা চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষিপ্ত জনতা। শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনেও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনের দরজা ভেঙে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেই সময় বাসভবনে ছিলেন না মুখ্যমন্ত্রী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ, পরে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এখনও পর্যন্ত ছ'জন আহত হয়েছেন। এর আগে আরও দুই মন্ত্রী ও ছ'জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। এই ঘটনায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত, শুক্রবার রাতে অসম-মণিপুর সীমানার জিরি নদীতে এক মহিলা ও দুই শিশুকন্যার মৃতদেহ ভাসতে দেখা যায়। জিরিঘাট এলাকায় জিরি ও বরাক নদীর সংযোগস্থল থেকে দেহগুলি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। রাতেই দেহগুলি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর শনিবার আরও দুই মহিলা ও এক শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। দু'দিন ছ'জনের দেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ছ'জনেই মেইতেই সম্প্রদায়ের। ত্রাণশিবির থেকে তাদের অপহরণ করেছিল সশস্ত্র কুকি-মার জঙ্গিরা। এরপর তাদের খুন করা হয়েছে।
ফের হিংসা ছড়াতেই মণিপুর থেকে আফস্পা প্রত্যাহারের দাবি তুলেছেন স্থানীয়রা। চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম ইম্ফলের সেকমাই ও লামসাং, পূর্ব ইম্ফলের লামলাই, বিষ্ণুপুরের মইরাং, কাংপোকপির লেইমাখং এবং জিরিবাম থানা এলাকায় নতুন করে আফস্পা চালু করা হয়েছে। আফস্পা চালু হলেও, হিংসা দমন করা যায়নি। এদিকে এখনও পর্যন্ত ইম্ফলে জারি রয়েছে কারফিউ। ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোকপি, চূড়াচাঁদপুরে বন্ধ ইন্টারনেট পরিষেবা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?