সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ নভেম্বর ২০২৪ ১৪ : ৩৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেরাদুনে ১২ নভেম্বরের ঘটনার ভিডিও দেখে রীতিমত শিউরে উঠছেন সাধারণ মানুষ। এখনও তদন্ত সম্পূর্ন হয়নি, এই দুর্ঘটনার কারণ কী, চালক সহ বাকিরা মদ্যপান করেছিলেন কি না, করলেও কতটা, ফিরছিলেন কোথা থেকে, এসব বিষয়ে এখনও স্পষ্ট উওর পাওয়া না গেলেও, গত দু' দিন সাধারণ মানুষ সতর্কবার্তা ছড়িয়ে দিচ্ছেন সোশ্যালমিডিয়ায়।
একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, যাতে দেখা গিয়েছে, ওই ছয়জন পার্টি করছে, উল্লাস-আনন্দ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। প্রাথমিক অনুমান দুর্ঘটনার আগের ভিডিও সেটি। যদিও এখনও কোনও মেডিক্যাল রিপোর্ট নিহতদের শরীরে মডের উপস্থিতি নিশ্চিত করেনি, তবে, সোশ্যালমিডিয়ায় অনেকেই মদ্যপান না করে গাড়ি চালানোর অনুরোধ করছেন।
কেউ লিখছেন, যদি সিগারেটের প্যাকেটে ক্যান্সারের ছবি দিয়ে সতর্ক করা হয় থাকে, তাহলে মদের বোতলেও তার ভয়াবহ পরিণতির কথা লেখা উচিত। কেউ কেউ সতর্ক করছেন অল্পবয়সীদের। মদ্যপান করে গাড়ি না চালানো যেমন অন্যতম, তেমনই অন্যতম, অপর গাড়ির সঙ্গে রেষারেষি না করা।
পথ দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গিয়েছে ছ' জনের। সাতজনের দলের একজনের প্রাণ বেঁচে গিয়েছে কোনওরকমে। ইনোভার সঙ্গে ট্রাকের ধাক্কার পর, প্রাথমিকভাবে যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, তাতে দেখা গিয়েছিল, কারও দেহ রয়েছে, নেই মুণ্ডু, কেউ বা পিষে গিয়েছেন গাড়ির ভিতরেই। দেশলাই বাক্সের মতো দুমড়ে-মুচড়ে গিয়েছে কিছুক্ষণ আগেই তীব্র গতিতে ছুটে আসা গাড়ি। দেরাদুনের ১২ নভেম্বর রাতের দুর্ঘটনায় শিউরে উঠেছিলেন সাধারণ মানুষ।
ইতিমধ্যেই ওই ছ’ জনের নাম জানা গিয়েছে। গাড়িতে ছিলেন বছর তেইশের কুণাল কুক্রেজা, নভ্যা গোয়েল, ২৪ বছরের অতুল আগরওয়াল, ঋষভ জৈন, ২০ বছর বয়সী কামাক্ষী এবং গুনীত, বয়স ১৯। প্রাণে বেঁচে গিয়েছেন ২৫ বছরের সিদ্ধেশ আগরওয়াল। তিনি এখনও হাসপাতালে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?