মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ নভেম্বর ২০২৪ ০৪ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েববেস্ক: স্কুলে পরীক্ষায় ভাল ফলাফল হয়নি। পড়াশোনায় মন নেই ছেলের। বরং সারাদিন মোবাইল ফোনেই গেম খেলায় মন তার। এর জেরেই ছেলেকে নৃশংসভাবে খুন করলেন এক ব্যক্তি। ব্যাট দিয়ে পিটিয়ে, দেওয়ালে বারবার মাথা ঠুকে খুন করলেন ১৪ বছর বয়সি ছেলেকে। খুনের ঘটনাটি ধামাচাপা দিয়ে শেষকৃত্যের আয়োজন পর্যন্ত করেছিলেন। অবশেষে পুলিশি তদন্তে ফাঁস হল খুনের ঘটনাটি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বেঙ্গালুরুর কুমারস্বামী এলাকায় ঘটনাটি ঘটেছে। সকালবেলায় নবম শ্রেণির ছাত্র তেজাস বাবার কাছে আবদার করেছিল, মোবাইল ফোনটি যাতে সারিয়ে আনেন। ছেলের আবদার শুনেই চটে যান রবি কুমার। সামান্য বকাঝকার পরেই ছেলেকে বেধড়ক মারধর করতে শুরু করেন। সেই সময় বাড়িতেই ছিলেন তেজাসের মা। কিন্তু একবারও স্বামীকে বাধা দেননি।
জানা গিয়েছে, মোবাইল ফোনে আসক্তির জেরে ছেলেকে ব্যাট দিয়ে ব্যাপক পেটান তিনি। এরপর কয়েকবার দেওয়ালে সজোরে মাথা ঠুকে দেন। সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতে থাকে তেজাস। তবুও তাকে হাসপাতালে নিয়ে যাননি কেউ। অবশেষে দুপুরে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, বাড়িতে রক্তের দাগ মুছে ছেলের শেষকৃত্যের আয়োজন করেছিলেন রবি। প্রতিবেশীদের জানিয়েছিলেন, ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপরই সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তেজাসের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। রিপোর্টে মাথায় ও শরীরের আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে।
পুলিশি জেরায় ছেলেকে খুনের ঘটনাটি স্বীকার করে নেন রবি। তাঁর স্ত্রী জানান, ছেলেকে মারধরের সময় রবি বারবার বলছিলেন, 'তুই বেঁচে থাক বা মরে যাস, আমার কিছুই যায় আসে না।' এই বলে বারবার দেওয়ালে মাথা ঠুকে দেন। খুনের পর ব্যাটটি লুকিয়ে রেখেছিলেন তিনি। বর্তমানে তাঁকে গ্রেপ্তার করে তদন্ত জারি রেখেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?