বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি, চলন্ত ট্রেনে দুই সন্তানের সামনে মৃত্যু মায়ের

Pallabi Ghosh | ১৬ নভেম্বর ২০২৪ ০৪ : ১৩Pallabi Ghosh

অরিন্দম মুখার্জী: চলন্ত গরিব রথ ট্রেনে দুই শিশুর সামনে মায়ের মৃত্যু। শুক্রবার দুপুরবেলায় গরিব রথ ট্রেনের মধ্যে সালমা খাতুন নামে এক মহিলার আচমকা শরীরে অস্বস্তি হতে থাকে। মহিলার বাড়ি বিহারের ছাপরা জেলায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই মহিলার যখন শরীর খারাপ হতে থাকে ট্রেনের ভেতরেই সেই মুহূর্তে তিনি ছটফট করতে থাকেন। সেই দেখে তাঁর পরিবারের লোকজন ট্রেনের ভেতরে কর্মরত রেল কর্মীকে সঙ্গে সঙ্গে জানান। কিন্তু সেই মুহূর্তে রেল কর্মীরা অসুস্থ মহিলাকে কোনও সুবিধা দিতে পারেননি। 

 

গরিব রথ ট্রেনে করে দিল্লি থেকে বিহারের সরণ জেলার অন্তর্গত শিবপুরা নামের একটি জায়গায় সপরিবারে ফিরছিলেন মহিলা। মহিলার স্বামী ওই পরিস্থিতিতে রেল কর্মীকে জানানোর পর, ১০৮ রেলের নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্সে খবর পাঠান। ১০৮ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত স্টেশনে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। কিন্তু সিগন্যাল না পাওয়ার জন্য পথে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে যায়। ততক্ষণে ট্রেনের মধ্যে সালমা খাতুনের আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর ফলে যাত্রীরা ব্যাপক বিক্ষোভ দেখান। মহিলার মৃত্যুর জন্য রেলকেই দায়ী করেন সকলে। 

 

ট্রেনটি পিতাবপুর স্টেশনে থামার পর ক্ষিপ্ত জনতা বিক্ষোভ দেখান। কর্মরত রেলের কর্মচারীদের ধাক্কাধাক্কি দিয়ে ঝামেলা শুরু হয়। এরপর আরপিএফ খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্টেশনে আসে। ক্ষুব্ধ যাত্রীদের বোঝানোর চেষ্টা করে তারা। আধা ঘণ্টা পরে গরিব রথ ট্রেনটি আবার গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য রওনা দেয়। 

 

মৃতার স্বামী হার্দিস আনসারী দিল্লিতে এক কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করেন। ৩৬ বছর বয়সি সালমা খাতুন এবং সঙ্গে দুই মেয়েকে নিয়ে গরিব রথ ট্রেনে করে ছুটি কাটাতে বাড়িতে ফিরছিলেন। কিন্তু ট্রেনটি বারেলি স্টেশন ছাড়ার পর থেকে সালমা খাতুনের শরীর খারাপ হতে থাকে। ট্রেনের শৌচালয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। সালমাকে ওই অ্যাম্বুল্যান্সে করে ফরিদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরপিএফ ময়নাতদন্তের জন্য জিআরপিকে দেহ হস্তান্তর করে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া