বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভূত নাকি! নিজের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির 'মৃত' প্রৌঢ়, কান্নাকাটি ভুলে ভিড়মি খেলেন আত্মীয়রা

Pallabi Ghosh | ১৬ নভেম্বর ২০২৪ ০৩ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নিজের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির খোদ 'মৃত' প্রৌঢ়। শ্রাদ্ধানুষ্ঠানে যখন তাঁর আত্মার শান্তি কামনা করছেন পরিবারের সদস্যরা, তখন পায়ে হেঁটেই শ্রাদ্ধানুষ্ঠানে ঢুকলেন প্রৌঢ়। নিজের ছবিতে মালা দেখে চমকে গেছেন তিনিও। এদিকে 'মৃত' প্রৌঢ়কে দেখে রীতিমতো ভিড়মি খেলেন আত্মীয়রা। 

 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানা জেলায়। গত ২৭ অক্টোবর আহমেদাবাদে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৪৩ বছর বয়সি ব্রিজেশ সুথার। বহু খোঁজাখুঁজির পর পরিবারের তরফে দু'দিন পরেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশকে আত্মীয়রা জানান, স্টক মার্কেটে টাকা খুইয়ে আর্থিক অনটন ছিল। তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন ব্রিজেশ। অবসাদেও ভুগতেন। সম্ভবত এই কারণেই চরম কোনও পদক্ষেপ করেছেন। 

 

এরপর ১০ নভেম্বর সবরমতী সেতুর কাছে একটি পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় ব্রিজেশের পরিবারকে। দেহের গঠন দেখে পরিবারের দুই আত্মীয় জানান, মৃতদেহটি ব্রিজেশের। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। শেষকৃত্যের পর ১৪ নভেম্বর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় পরিবারের তরফে। 

 

বৃহস্পতিবার শ্রাদ্ধানুষ্ঠানের দিনেই বাড়ি ফেরেন ব্রিজেশ। ফিরেই দেখেন, তাঁর ছবিতে মালা পরিয়ে আত্মার শান্তি কামনা করছেন আত্মীয়রা। সকলে চমকে গেলেও, ব্রিজেশকে ফিরে পাওয়ায় বেজায় খুশি তাঁরা। এদিকে এই ঘটনায় বিপাকে পড়েছে পুলিশ। যে দেহটি ইতিমধ্যেই পুড়িয়ে ফেলা হয়েছে, সেটি কার দেহ ছিল, কীভাবে সেতুর ধারে পড়েছিল, তা ঘিরে নতুন করে তদন্ত শুরু করেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া