বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৪ ০১ : ৫৬Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্ক: মানিপ্ল্যান্টের চাহিদা খুবই বেশি। কেউ সুন্দর বোতলে, কেউ টবে আবার কেউ মাটিতেই রাখতে পছন্দ করেন এই 'টাকার গাছ'। এই গাছ বাড়িতে লাগালেই যে সেখান থেকে টাকা তোলা যাবে এমন নয়, বরং বাস্তুমতে এই গাছ বাড়িতে রাখতে পারলে তার উপকারিতা অনেক। বাস্তুমতে এই গাছ বাড়িতে রাখলে নাকি মন ভালো হয়। যাবতীয় নেগেটিভ এনার্জি শরীর ও মন থেকে দূর হয়ে যায়। সেই সঙ্গে বাড়িতে গাছ রাখলেই কিন্তু ঘরের শোভাও বাড়ে।
কথায় বলে এই গাছ বাড়িতে রাখলে নাকি টাকা আসে। যদিও তার কোনও প্রমাণ এখনও পর্যন্ত অধরাই। তবে গাছ রাখলেই কিন্তু হবে না। নিয়মিত তার যত্নও নিতে হবে।
উত্তর পূর্ব দিকে ভুল করেও মানিপ্ল্যান্ট রাখবেন না। এতে আর্থিক ক্ষতি যেমন হতে পারে তেমনই পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কে খারাপ প্রভাবও পড়তে পারে। সব সময় চেষ্টা করবেন দক্ষিণ-পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণে গাছ রাখতে। এতে নিজের মধ্যে পজিটিভিটি বাড়ে। মানিপ্ল্যান্ট যাতে কোনও ভাবে শুকিয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এই গাছ শুকিয়ে যাওয়া কিন্তু অশুভ ইঙ্গিত। আর মানিপ্ল্যান্ট জলের মধ্যে রাখতে পারলে সব থেকে ভালো। সেই সঙ্গে হার্ট শেপের মানিপ্ল্যান্ট রাখার চেষ্টা করুন। এতে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন এই ইন্ডোর প্ল্যান্টের। ঘরোয়া তাপমাত্রাতেই কিন্তু মানিপ্ল্যান্ট ভালো থাকে। তবে অতিরিক্ত যত্ন এই গাছের জন্য একেবারেই ভালো হয়। আলো, বাতাস আর জলের মধ্যে এই গাছ সবথেকে ভালো থাকে। হলুদ-সবুজ হার্ট শেপের এই পাতা কিন্তু মন ভাল রাখার ওষুধ। মানিপ্ল্যান্টের উচ্চতা মোটামুটি ১২ ফুট পর্যন্ত হয়। যদি কাঁচের জারের মধ্যে রাখেন তাহলে আগে সেই জারের তলায় বালি দিন। এরপর কিছু পাথর আর জল দিয়ে সাজিয়ে গাছ রাখুন।
নরম মাটিতে মানি প্ল্যান্ট ভাল হয়। যদি মাটির মধ্যে এই গাছ লাগান তাহলে সপ্তাহে দু'দিন জল দিলেই হবে। সেই সঙ্গে গরম সূর্যের আলোয় রাখুন এই গাছকে।
খেয়াল রাখবেন, মানিপ্ল্যান্টের কিছু পাতা হলুদ হয়ে যায়, যা অতিরিক্ত জল বা সার দেওয়ার কারণে হতে পারে। এমন পরিস্থিতিতে, যে পাতাগুলি সম্পূর্ণ হলুদ দেখায় তা কেটে ফেলুন। যাতে শুধুমাত্র নতুন ও সুস্থ পাতাই মাটি থেকে পুষ্টি পায়। গ্রীষ্মকালে সরাসরি রোদে মানিপ্ল্যান্ট রাখবেন না। রাখলে এর পাতা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?