বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these all items can easily remove stain and dirt from switch boards of house

লাইফস্টাইল | বাড়ির স্যুইচ বোর্ডে নোংরা চেপে বসেছে? মাত্র কয়েক মিনিটেই নতুনের মতো দেখাবে এইসব ঘরোয়া জিনিসের ব্যবহারে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৪ ০১ : ০৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে নানা প্রয়োজনে অপ্রয়োজনে বা হাঁটাচলার মধ্যেই অভ্যাসবশত বাড়ির স্যুইচ বোর্ডে আমাদের হাত চলে যায়। হাতের সমস্ত তেল, ময়লা বা অন্য যে কোনও নোংরা স্যুইচ বোর্ডে এবং স্যুইচের ভেতরে আটকে যায়। সাধারণত মানুষ ঘর পরিষ্কার রাখার জন্য বিভিন্ন কাজ করে থাকেন দিনভর। কিন্তু বাড়ির সুইচ বোর্ডটিকে তারা বেশিরভাগ সময়ই উপেক্ষা করেন। অনেক বাড়িতেই সুইচ বোর্ডে কালো দাগ থাকে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম হিসেবে এই স্যুইচ বোর্ডকে দায়ী করা হতো। তাই সেইসময় থেকে মানুষ আরও গভীরভাবে এই বিষয়ে ওয়াকিবহাল। তবে যেমন ইচ্ছে সেটিকে পরিষ্কার করাও বিপজ্জনক হতে পারে। তাই রইল কিছু ঘরোয়া উপাদান, যা দিয়ে সহজেই এই নোংরা পরিস্কার করতে পারেন। 

সুইচ বোর্ডে তেল ও মশলার হলুদ দাগ দূর করতে রান্নাঘরে সবসময় মজুত থাকা এই উপকরণটির জুড়ি নেই। এর জন্য এক কাপ জলে দু'চামচ ভিনিগার এবং এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণে একটি সুতির কাপড় ডুবিয়ে ভাল করে মুড়ে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে সুইচ বোর্ডটি কাপড়ের সাহায্যে পরিষ্কার করুন। এটি সুইচ বোর্ডটিকে পুরোপুরি পরিষ্কার এবং চকচকে করতে পারে।

সুইচ বোর্ডের কালো দাগ দূর করতে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন চামচ বেকিং সোডায় অর্ধেকটা লেবু নিংড়ে দিন। তারপর এই মিশ্রণটি সুইচ বোর্ডে লাগান, শুকনো কাপড় দিয়ে মুছে বোর্ড পরিষ্কার করুন। এটি কয়েক মিনিটের মধ্যে সুইচ বোর্ড থেকে ময়লা সরিয়ে বোর্ডটিকে নতুনের মতো উজ্জ্বল করবে।

তাছাড়া আপনি বোর্ড পরিষ্কার করতে নেইল পলিশ রিমুভার বা অ্যালকোহলও ব্যবহার করতে পারেন।

তবে মনে রাখবেন, সুইচ বোর্ড পরিষ্কার করার সময় বৈদ্যুতিক শক লাগার ঝুঁকি থাকে। তাই পরিষ্কার করার আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা খুবই জরুরি। এটি আপনাকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। এছাড়াও সুইচ বোর্ড পরিষ্কার করার আগে গ্লাভস এবং স্লিপার পরে নেওয়াও উচিত।

পরিষ্কার করার পরপরই বিদ্যুৎ চালু করবেন না। সুইচ বোর্ড পরিষ্কার করার আধঘণ্টা পর সুইচ অন করুন। এটি বোর্ডটিকে সঠিকভাবে শুকিয়ে দেবে এবং বোর্ড জুড়ে বিদ্যুৎ শক হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হয়। বোর্ডটির সুইচ অন করার আগে একটি শুকনো সুতির কাপড় দিয়ে আবার বোর্ডটি মুছে নিতে হবে। সুইচ বোর্ড সম্পূর্ণ শুকনো আছে কিনা দেখে নেওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া