বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে এই রাজ্যগুলি, কমতে পারে শীতের আমেজ

Sumit | ১৬ নভেম্বর ২০২৪ ২২ : ৫৭Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কার্তিক পুর্নিমার পর ফের বদলে যেতে চলেছে আবহাওয়া। ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। রাতের দিকে ঘন কুয়াশা সেই তাপমাত্রাকে আরও কমের দিকে নিয়ে গিয়েছে। রাজধানী দিল্লি এমনিতেই বায়ুদূষণের গ্রাসে রয়েছে। ফলে এই বায়ুদূষণের জেরে ফের বৃষ্টির খেলা শুরু হবে। দিল্লি ছাড়াও শীতের আমেজ শুরু হতে চলেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানাতে।

 

অন্যদিকে দক্ষিণ ভারতে উল্টো চিত্র ধরা পড়েছে। আইএমডি-র মতে দেশের বিভিন্ন প্রান্তে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিনের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্জা তৈরি হতে চলেছে। এরফলে কিছুটা প্রভাবিত হবে জম্মু-কাশ্মীর, লাদাখের তুষারপাত। তবে সেখানে শীত কমবে না। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি এবং তুষারপাত হবে বলেই সতর্কবার্তা দিয়েছে আইএমডি।

 

তামিলনাড়ু, কেরালা এবং কর্নাটকের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র এবং গুজরাটেও বৃষ্টি হবে। দেশের বিভিন্ন অংশে যে শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে এই অকালবৃষ্টির ফলে তার দফারফা হবে। যদি বৃষ্টির সঙ্গে তীব্র হাওয়া বয় তাহলে শীত ফের তার পথে বাধা পাবে।

 

ফলে দেশের বিভিন্ন রাজ্যে শীতের প্রভাব কিছুটা হলেও কমবে। সাধারণত এই সময় বৃষ্টি হয় না। তবে যদি বাতাসের দূষণের পরিমান বাড়ে তবে সেখান থেকে বৃষ্টির দাপট বাড়বে। আর যদি বৃষ্টির দাপট বাড়ে তাহলে বাধাপ্রাপ্ত হবে শীত।  এই ধরণের যদি বৃষ্টি হয় তাহলে পশ্চিমবঙ্গেও বাধা পাবে শীত। কালীপুজো, ভাইফোঁটার পর যে শীতের আমেজে মেতেছে রাজ্যবাসী তা থেকে বঞ্চিত হতে হবে সকলকেই।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া