বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সিসিটিভি ফুটেজ অস্পষ্ট, দেরাদুনের ভয়ংকর ঘটনার ঠিক আগে কী ঘটেছিল?

দেবস্মিতা | ১৬ নভেম্বর ২০২৪ ১৯ : ৪৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: দেরাদুনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের। একমাত্র জীবিত ব্যক্তি কথা বলার মতো অবস্থাতেই নেই। মঙ্গলবার ভোর রাতে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে দেরাদুনে। গাড়িতে তিনজন মহিলা আর চারজন পুরুষ ছিলেন। একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় কারও শুধু দেহ পড়ে রয়েছে, কেউ আবার পিষে গিয়েছেন গাড়ির ভিতরেই। সকলেরই বয়স ১৯ থেকে ২৪-এর মধ্যে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন সকলে। 

 

 

দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল? ভয়াবহ দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে কোথায় ছিলেন তাঁরা? জানা গিয়েছে, একমাত্র জীবিত সিদ্ধেশের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই ছিল বাকি বন্ধুরা। পার্টি শেষে হই হুল্লোড় করে ফিরছিলেন তাঁরা। 

 

 

পথের মধ্যে গাড়িটি ধাক্কা মারে একটি কন্টেনার ট্রাকের সঙ্গে। তাতেই দুমড়ে মুচড়ে যায় এমইউভি গাড়িটি। রাত তখন দেড়টা। জানা গিয়েছে, ওএনজিসি চকের কাছে প্রায় ১০০ কিমি বেগে গাড়িটি ছুটছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে,  আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপদ ডেকে আনে। সামনের ট্রাকের দূরত্ব বুঝতে না পেরে সরাসরি গাড়িটি গিয়ে ধাক্কা মারে ট্রাকটিকে। এতটাই জোরে সংঘর্ষ হয় যে এমইউভি গাড়ির ছাদ উড়ে যায়। গুনীত সিং, কামাক্ষী সিংগাল, নভ্যা গোয়াল, ঋষভ জৈন, অতুল আগরওয়াল এবং কুণাল কুক্রেজা ঘটনাস্থলেই প্রাণ হারান। কেবল সিদ্ধেশ আগরওয়াল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদের মধ্যে তিনজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একজন ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক। 

 

 

ওএনজিসি চকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্পষ্ট নয়। কারণ তাতে র‍্যানসমওয়‍্যার-এর আক্রমণ হয়েছে। ফলে পথদুর্ঘটনার নির্দিষ্ট কারণ আংশিক ভাবে অস্পষ্ট। দেরাদুন স্মার্ট সিটি লিমিটেড নিশ্চিত করেছে শহরের ৫৩৬টি ক্যামেরার মধ্যে ১৩৪টি অকেজো হয়ে পড়ে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশ জানিয়েছে, গাড়িতে গতির ঝড় তোলার জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাক চালকের হদিশ মিলছে না দুর্ঘটনার পর থেকে। যদিও আধিকারিকদের মতে, ট্রাক চালক নির্দোষ। এমইউভি গাড়িটির চালকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাই তাঁর কাছ থেকে আসল ঘটনা জানারও উপায় নেই। অন্যদিকে, একমাত্র জীবিত সিদ্ধেশের মাথায় চোট লেগেছে। কথা বলার মতো পরিস্থিতি নেই তাঁর। তাই সে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া