বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these all tricks can increase your child's memory for not forgetting their study 

লাইফস্টাইল | মুখস্থ করেও পড়া ভুলে যাচ্ছে সন্তান? মনে রাখার কৌশলে কোনও ভুল নেই তো? এইসব অভ্যাসেই বাড়বে স্মৃতিশক্তি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৪ ১৮ : ০৪Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: অনেক সময় অনেক চেষ্টা করেও পড়া মনে থাকতে চায় না আপনার সন্তানের। বিষয়গুলো আয়ত্ত করতে প্রয়োজন হয় বাড়তি মনোযোগ, অতিরিক্ত শ্রম। কিন্তু কিছু সহজ কৌশল অবলম্বন করলেই আয়ত্ত করা সম্ভব সন্তানের পড়া ভুলে যাওয়ার সমস্যাকে। 

কঠিন বিষয়গুলো পড়ার সময় শব্দ করে উচ্চারণ করে পড়তে হবে। শব্দ করে পড়া আর মনে মনে পড়ার মধ্যে পার্থক্য হলো, মনে মনে পড়ার সময় একটি ইন্দ্রিয় অর্থাৎ চোখের মাধ্যমে তথ্য পায় মস্তিষ্ক। অন্যদিকে শব্দ করে পড়ার মাধ্যমে চোখের সঙ্গে কান দিয়েও মস্তিষ্ক তথ্য পেয়ে থাকে। এর ফলে তথ্যটি আরও ভালোভাবে মস্তিষ্কে জায়গা করে নেয়। তবে শুধু শব্দ করে পড়লেই হবে না। বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। প্রয়োজনে বারবার পড়তে হবে।

কঠিন বিষয় লিখে লিখে পড়লে সহজে মনে থাকে। অল্পসময়ে যেকোনো পড়া আয়ত্তে আসে এই প্রক্রিয়ায়। লেখার পর নিজেই ভুলত্রুটি খুঁজে বের করতে হবে। ভুল বেশি হলে আবার পড়ে ফের লেখা উচিত।

প্রতিটি মানুষের স্বভাব ভিন্ন হয়। কারও মস্তিষ্ক সকালে ভালো কাজ করে, আবার কারও হয়তো গভীর রাতে। সন্তানের স্বাচ্ছন্দ্যের সময় ক খুঁজে বের করে পড়তে বসাতে হবে। কঠিন বিষয়টি সে সময়ে পড়বে। দেখবে সহজে আয়ত্ত করতে পারছে কিনা। প্রথমে বিভিন্ন সময়ে পড়তে বসে খুঁজে বের করতে হবে কোন সময়ে সন্তানের মস্তিষ্ক সবচেয়ে ভালো কাজ করে।

একটা কিছু জানার পর মস্তিষ্কের সময় প্রয়োজন হয় সেই তথ্যগুলো গুছিয়ে সংরক্ষণ করতে। মূলত বিশ্রাম বা ঘুমের সময়ে মস্তিষ্ক এই কাজটি করে। মস্তিষ্কের জন্য পর্যাপ্ত বিশ্রাম তাই খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই পরীক্ষা এলে নাওয়া-খাওয়া, ঘুম বাদ দিয়ে পড়তে শুরু করে। এতে লাভের থেকে ক্ষতিই হয় বেশি। মস্তিষ্কের সর্বোচ্চ কার্যকারিতার জন্য পরিমিত ঘুম প্রয়োজন। মস্তিষ্ককের বিশ্রামের প্রয়োজন।

নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া আয়ত্ত করতে পারলে সন্তানকে পুরস্কৃত করুন। নির্দিষ্ট সময়ে পড়া না করতে পারলে শাস্তির ব্যবস্থাও করতে হবে। যেমন পড়াটি শেষ না করে টেবিল থেকে উঠবে না। নিজেকে অনুপ্রাণিত করার জন্য এসব উদ্যোগ খুবই ফলপ্রসূ।

পড়া একবার বুঝলে বা আয়ত্ত করলেই হয় না। সেটা কয়েকদিন পরপর রিভিশন দিতে হয়। আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য বা দীর্ঘদিন অব্যবহৃত তথ্য স্মৃতি থেকে মুছে ফেলে। অধিকাংশ সময় কঠিন বিষয়টি পছন্দের বিষয় হয় না। ফলে এটি ভুলে যায় সহজেই। এই ভুলে যাওয়া আটকানো সম্ভব যদি নির্দিষ্ট সময় পরপর পড়াগুলো রিভিশন দেওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া