রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৩ ১৯ : ০৬Kaushik Roy
যদি অতীতের দিকে ঘাড় ঘোরানো যায় তবে দেখা যাবে বাম আমলে তৎকালীন কেন্দ্রের কংগ্রেস সরকারের বিরুদ্ধেও এই "বঞ্চনা"র অভিযোগ বারবার উঠেছে। সেই সময় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দেওয়ালে দেওয়ালে বামেরা রাজ্যের মানুষকে গর্জে ওঠার আহ্বান জানাতেন। এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দেওয়াল লেখা শুরু হয়নি বটে কিন্তু এবিষয়টি একেবারেই পরিষ্কার, এবছর গ্রামের ভোটব্যাঙ্ক ধরে রাখতে রাজ্যের শাসকদল এই পথেই হাঁটতে চলেছে। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, আগামী ২ এবং ৩ ডিসেম্বর বুথে বুথে ১০০ দিনের কাজসহ আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মিছিল করার।
"বঞ্চনা"র এই ব্যবহার নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "শব্দটার একটি রাজনৈতিক ব্যবহার চলছেই। এই রাজ্যে কোনওদিন যদি বিজেপিও ক্ষমতায় আসে তবে তারাও সেদিন এই শব্দেরই ব্যবহার করবে বা এটাকে নিয়ে স্লোগান দেবে। আসল কথা হল সংবিধানের নিয়ম অনুযায়ী কেন্দ্র রাজ্যকে টাকা দেওয়া কখনও আটকাতে পারে না এবং সেটা দেওয়াও হয়। কিন্তু সেই টাকা যদি চুরি বা লুট হয় তখন সেটা ঢাকতে এই বঞ্চনার কথাই বলা হয়।" বামেদের আমলে যে বঞ্চনার কথা বলা হতো তার ব্যখ্যায় সিপিএমের রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র বলেন, "রাজ্যে বামেরা যে বঞ্চনার কথা বলত সেটা ছিল মাসুল সমীকরণ নিয়ে বা লাইসেন্স প্রথা নিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা। যেটা ছিল একেবারেই বাস্তবের ওপর দাঁড়িয়ে। কিন্তু আজকের পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে কি হচ্ছে না সেটা তো বিচার করারই সুযোগ নেই। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত অর্থ লুট করছে, তার ফলে এটাই বোঝা যাচ্ছে না যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী টাকা পাচ্ছি না কি কেন্দ্র আমাদের বঞ্চিত করছে! অঙ্ক কষাটাই তো মুস্কিল।
কারণ যেটুকু আসছে সেটাও তৃণমূলের নেতারা লুটে নিচ্ছেন। যার পূর্ণ ব্যবহার করে কেন্দ্রীয় সরকার এই সমস্ত দুর্নীতির অভিযোগের ধুয়ো দিয়ে আমাদের রাজ্যের জনগণের ন্যায্য টাকা দিনের পর দিন আটকে রেখেছে।" সাংবাদিকতা থেকে রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের হয়ে সংসদেও প্রতিনিধিত্ব করেছেন কুণাল ঘোষ। বর্তমানে তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। "বঞ্চনা" শব্দের প্রয়োগ সম্পর্কে বা অতীত থেকে এখনও পর্যন্ত লাগাতার এর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, "এভাবে কোনও কিছু সরলীকরণ করা যায় না। বাম আমলে এটা ছিল একটা রাজনৈতিক হাতিয়ার। অর্থাৎ রাজনীতি করতে হবে বলেই শব্দটা ব্যবহার করত। কিন্তু তৃণমূল আমলে এই বঞ্চনা আমরা চাক্ষুষ করছি। যেমন ১০০ দিনের কাজ বা আবাস যোজনার টাকা কীভাবে কেন্দ্র আটকে রেখেছে সেটা সকলেই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অতীতে কখনও হয়নি। ফলে তৃণমূল যে বঞ্চনার কথা বলছে সেটা একেবারেই সঠিক।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?