রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ নভেম্বর ২০২৪ ২২ : ৪৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বইমেলার সঙ্গে এক বিশেষ যোগাযোগ রয়েছে জার্মানির। তার কারণ এই জার্মানি থেকেই তো ভাবনা এসেছিল কলকাতায় বইমেলা করার। সেই ভাবনাই পরবর্তীকালে বাস্তবায়িত হয়ে রূপ নিয়ে তিলোত্তমার বুকে এক বড়সড় উৎসবের। আর এই বছর কলকাতা বইমেলার ৪৮ বছরের ইতিহাসে প্রথমবার ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে জার্মানি।
১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুট বইমেলা থেকেই। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত যেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। তারপর থেকে কলকাতা বইমেলার ৪৮ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি এর আগে কখনও অংশগ্রহণ করেনি। এবার সেই অপেক্ষার অবসান হল। আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, কলকাতায় জার্মান ভাইস কনসাল মিস্টার সিমোন ক্লাইনপাস এবং কলকাতার গ্যোয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভেগে। গত কয়েক বছরের মতই এবারেও বইমেলা অনুষ্ঠিত হবে করুণাময়ীর কাছে বইমেলা প্রাঙ্গণে। ২৮ জানুয়ারি বইমেলা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট লেখকরা।
উল্লেখযোগ্য বিষয় হল, এবার বইমেলায় স্টল দেওয়ার জন্য প্রায় ১৩০০ প্রকাশক আবেদন করেছিলেন। গতবার আবেদন করেছিলেন ১২০০ প্রকাশক। ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, 'মাঠের মাপ অনুযায়ী আমাদের স্টলের সংখ্যা বেছে নিতে হয়। গত বছর আমরা এক নম্বর গেটের কাছে রিং রোডের ওপর ছোট ছোট স্টল দিয়েছিলাম। কিন্তু নিরাপত্তার কারণে এবার সেখানে স্টল দেওয়া সম্ভব হচ্ছে না। এবারেও আমাদের ১০৫০ স্টল দেওয়া হয়েছে।
সেই স্টল কীভাবে সাজানো হবে সেই বিষয়েও আমরা পুলিশের সঙ্গে বৈঠক করব।' তবে এবার বইমেলার আগে সবথেকে বড় প্রশ্ন বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। বাইরের যে সমস্ত দেশ বইমেলায় অংশ নেয় তার মধ্যে অন্যতম ওপার বাংলা। গোটা বইমেলা জুড়ে ভিড় চোখে পড়ে বাংলাদেশ প্যাভিলিয়নে। ওপার বাংলার বিভিন্ন লেখকরাও কলকাতায় আসেন।
সেই প্রসঙ্গ উঠলে গিল্ডের সভাপতি সাফ জানান, ' বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছি।' বইমেলা শুরুর আগে আরও দুটি সাংবাদিক সম্মেলন হবে। সেখানে পরবর্তী আরও সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?