বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these all home made jam items are packed with nutrients and make you healthy and energetic

লাইফস্টাইল | বাজার চলতি জ্যামের স্বাদ ভুলে যাবেন, বাড়িতে তৈরি এইসব জ্যামেই লুকিয়ে আসল পুষ্টি, শিশুরাও খাবে চেটেপুটে 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৫ নভেম্বর ২০২৪ ২২ : ৩৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক : বিট রুট জ্যাম

৩টি বিট, হাফ কাপ চিনি, খেজুর বা গুড়, দুটি এলাচ ১টি পাতিলেবু।

বিটগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার ছোট টুকরো করে কেটে নিন। কেটে রাখা বিটরুট গুলো প্রেসার কুকারের দিন। এবার তাতে এক কাপ জল দিয়ে তিনটি হুইসেল হওয়ার অপেক্ষা করুন। এবার সেদ্ধ করা বিট গুলো ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে তাতে লেবুর রস দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। প্রয়োজন থাকলে জল দিতে পারেন। বিটরুট পিউরি এবার প্যান বা কড়াইতে ঢেলে নাড়াচাড়া করুন। তাতে এলাচ গুঁড়ো চিনি বা গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার সমস্ত উপকরণগুলোকে ভাল করে নাড়িয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে রান্না করুন। সমস্ত জল শুকিয়ে এটা জ্যাম এর মতন দেখতে হলে ঠান্ডা করে কাচের জারে রেখে দিন।

 

অরেঞ্জ জ্যাম

কমলালেবুর রস ১লিটার, লেবুর রস‌ দু'চামচ, চিনি- স্বাদ অনুসারে।

প্রথমে কমলার কোয়া থেকে বীজ বের করে নিন। এরপর কমলার কোয়াগুলো করে ব্লেন্ড করে নিন। ভাল করে ছেঁকে নিন। কেবল রসটাই বের করে নিতে হবে।

ওভেনে একটা ননস্টিক পাত্রে কমলার রস দিয়ে দিন। অল্প আঁচে ফোটান। রস কমে আসতে শুরু করলে আরও আঁচ কমিয়ে দিন। নইলে পুড়ে যেতে পারে। এবার হালকা করে নাড়তে থাকুন। রস ঘন হয়ে এলে এক চামচ লেবুর রস ও চিনি মিশিয়ে দিন। যারা চিনি খেতে চান না তারা দেবেন না। প্রয়োজনে আরও লেবুর রস ও চিনি মেশাতে হবে। বারবার নাড়তে হবে। কোনওভাবেই যেন নিচে লেগে না যায়। ঘন হয়ে এলে ভালো করে নেড়ে নিয়ে ওভেন থেকে নামিয়ে নিতে হবে। আগে থেকেই শুকনো কাচের বয়াম নিয়ে রাখুন, থকথকে মতো হয়ে এলে উপকরণটি ঠান্ডা জলে বসিয়ে রাখুন। ঠান্ডা হয়ে গেলে ওই বয়ামের মধ্যে ঢেলে নিন। বয়ামটি ঠান্ডা হয়ে গেলে মুখ আটকে দিয়ে ফ্রিজে রাখুন। ঘণ্টাখানেক পর দেখবেন জ্যাম তৈরি হয়ে যাবে।

 

 আনারসের জ্যাম

আনারস১টি, লেবু অর্ধেক, চিনি- ১ কাপ, জল আধ কাপ

আনারসের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। মিক্সারে ভালো করে ব্লেন্ড করুন। একটি প্যানে আনারসের মিশ্রণটি দিয়ে দিন। অল্প আঁচে পাঁচ মিনিট গ্যাসে রাখুন। চিনি দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হলে নামিয়ে অর্ধেকটি লেবুর রস দিয়ে নেড়ে নিন। ঠাণ্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করুন মজাদার আনারসের জ্যাম। 

আপেলের জ্যাম

২টি বড় আপেল, ১ কাপ চিনি, অর্ধেক পাতিলেবুর রস, ১ কাপ জল

প্রথমেই আপেলগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। একটি পাত্রে জল দিয়ে ফুটতে শুরু করলে আপেলের টুকরোগুলো দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করতে দিন।চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপেল সিদ্ধ হয়ে যাবে। আপেল বেশ নরম হয়ে এলে ভাল করে ঘেঁটে দিতে হবে। আপেল একদম নরম হয়ে জ্যামের মত মিশ্রণে পরিণত হয়েছে। এবারে চিনি দিন এবং লাগাতার নাড়তে থাকুন। যাতে, চিনি মিশে যায় এবং ক্রমশ জ্যামটা থকথকে মিশ্রণে পরিণত হয়। যখন জ্যাম প্রায় থকথকে হয়ে যাবে সেই সময় পাতিলেবুর রস জ্যামের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই পাতিলেবুর রস টা এখানে প্রিজারভেটিভ এর কাজ করবে। রস মেশানোর পর আরো মিনিট দুয়েক ভাল করে জ্যামটাকে নাড়তে হবে। প্লেটে অল্প একটু জ্যাম তুলে নিয়ে রেখে কয়েক সেকেন্ড পর প্লেটটা দেখে নিন জ্যাম থেকে জল গড়িয়ে বেরোচ্ছে কিনা। না বেরোলে জ্যাম একদম তৈরি হয়ে গেছে। একটি পাত্রে জ্যামটা ঢেলে নিন এবং ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। ১০ থেকে ১৫ দিন জ্যামটা রাখতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া