শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাতৃত্বের স্বাদ এনে দিতে পারলেই জুটবে লক্ষ লক্ষ টাকা, এরপর রাজি হলেই কী ঘটছে শুনলে চমকে উঠবেন

দেবস্মিতা | ১৫ নভেম্বর ২০২৪ ২০ : ৫৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: অনেক ধরনের জালিয়াতি হয়। এবার এক নতুন ধরনের জালিয়াতির শিকার হচ্ছেন পুরুষেরা। এর নাম গর্ভধারণ কেলেঙ্কারি। সম্প্রতি সামনে এসেছে এই জালিয়াতির ঘটনা। মূলত ফেসবুকেই বিস্তৃত এই অপরাধের জাল। 

 

 

 

ঠিক কী ঘটছে? কোনও মহিলাকে মাতৃত্বের স্বাদ এনে দিতে পারেন তাহলেই মিলবে মোটা অঙ্কের টাকা। এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞাপন। বিভিন্ন পোস্ট ছড়িয়েছে ফেসবুকজুড়ে। অনেক বেকার যুবকই তাতে আগ্রহ প্রকাশ করেছেন। তারপরই পড়েছেন ফাঁদে। এমনই ফাঁদে পড়া এক ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে এসেছে। এই পোস্টগুলোতে বলা হয় কোনও ধনী ঘরের মহিলা মাতৃত্বের স্বাদ পাচ্ছেন না। ফলে কেউ যদি সেই স্বাদ পাইয়ে দিতে সক্ষম হন, তাহলে প্রচুর অর্থ দেওয়া হবে। অনেকক্ষেত্রে সম্পত্তির অংশ দিয়ে দেওয়া হবে ব্যক্তিকে। সঙ্গে ছবি হিসেবে দেওয়া থাকে আকর্ষণীয় মহিলার ফটোশপ করা ছবি। অনেকেই এই পোস্ট দেখে আগ্রহী হন। এরপর শুরু হয় স্ক্যামারদের সঙ্গে কথোপকথন। আগ্রহীদের প্রথমে বোঝানো হয়, পদ্ধতি কী, কীভাবে মহিলার সঙ্গে যোগাযোগ করা হবে প্রভৃতি বিষয়ে। এরপরই দেয় মোক্ষম চাল। বলা হয় রেজিস্ট্রেশন করতে হবে এবং তার জন্য টাকা লাগবে। এরপর সেই টাকা দেওয়ার পর হাওয়া হয়ে যায় ওই নম্বর। বহু যোগাযোগ করেও খোঁজ মেলে না আর সেই লোকেদের। সাধারণত লজ্জাবশত প্রতারিত হওয়ার পর এই নিয়ে কোনও অভিযোগ জানায় না পুরুষেরা। 

 

 

 

কিছুদিন আগেই এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে হরিয়ানায়। ওই ব্যক্তি জালে ফেঁসে এক লাখের বেশি খুইয়েছেন বলে জানা গিয়েছে। এরপর তদন্তে নামে গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, মূলত আটটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই প্রতারণার জাল বিছিয়েছে প্রতারকেরা। অনেক সময়, ভিডিওতে মহিলারা আবেদন করেন মা হওয়ার। এবং বলা হয়, কেউ যদি তিন মাসের মধ্যে মাতৃত্বের স্বাদ এনে দেন তাহলে ২০ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হবে সঙ্গে দেওয়া হবে চারচাকার গাড়ি। গ্রামের বেকার যুবকেরা এই ফাঁদে পা দিয়েই হচ্ছেন সর্বস্রান্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া