বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নাবালিকা হলে সম্মতিতে যৌন সম্পর্কও বিবেচিত হবে ধর্ষণ বলে, রায় বম্বে হাইকোর্টের

দেবস্মিতা | ১৫ নভেম্বর ২০২৪ ২০ : ৩৪Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী যদি নাবালক হয়, তাহলে সম্মতি নিয়ে যৌন সম্পর্ক স্থাপন করলেও তা গণ্য হবে ধর্ষণ বলে। সেক্ষেত্রে কেউ মামলা দায়ের করলেও শাস্তি হবে অপরাধীর। এক মামলায় এমনই রায় দিয়েছে বম্বে আদালত। অভিযুক্ত ব্যক্তির ১০ বছরের সাজা ঘোষণা করেছে আদালত। জানা গিয়েছে, তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন। সেই মামলারই রায় ঘোষণা হয় এদিন। 

 

 

মামলার রায় দিতে গিয়ে, জিএ সানপের একটি বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, এটা প্রত্যেকের জানা দরকার, ১৮ বছরের কম বয়সী মহিলার সঙ্গে যৌন সম্পর্ক রাখা ধর্ষণের সামিল সে বিবাহিত হোক কিংবা না হোক। তাই বেঞ্চ নিম্ন আদালতের সাজাই দোষীর ক্ষেত্রে বহাল রাখছে। 

 

 

 

মামলাটি ঠিক কী ছিল? ওই ব্যক্তি অভিযোগকারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে, এর ফলে মহিলা অন্তঃসত্ত্বা হন। পরে তাঁকে বিয়ে করেন ওই অভিযুক্ত। শেষপর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্কের অবনতি ঘটে। এরপরই মহিলা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 

 

 

 

এই মামলার রায় দিতে গিয়ে, আদালত জানিয়েছে, যদিও তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে তাদের মধ্যে একসময় বিয়ে হয়েছিল, কিন্তু তার আগে মহিলার সঙ্গে অসম্মতি সত্ত্বেও যৌন সংসর্গ করে অভিযুক্ত লোকটি। তাই এটি ধর্ষণের আওতায় পড়বে। 

 

 

 

অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার প্রতিবেশী ছিলেন। তাঁর বোন, বাবা এবং ঠাকুমার সঙ্গে বসবাস করতেন ওই মহিলা। ৩-৪ বছর দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। জানা গিয়েছে, ওই মহিলা কাজের প্রয়োজনে পরবর্তীতে শহরে চলে আসেন। অভিযুক্ত ব্যক্তি তাঁর পিছু পিছু শহরে আসে। এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চায়। যার ফলেই তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত বিয়ে করে মহিলাকে। কিন্তু পরবর্তীতে মহিলার ওপর অত্যাচার করতে শুরু করে লোকটি। বলতে শুরু করে গর্ভস্থ সন্তান ওর নয়। পরবর্তীতে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যায় ওই সন্তানের বাবা ওই লোকটি। অত্যাচার সহ্যের সীমা পেরোলে মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।মামলা প্রথমে ওঠে নিম্ন আদালতে। সেখানে অভিযুক্তের ১০ বছরের সাজা ঘোষণা হয়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার রায় দিতে গিয়ে বম্বে হাইকোর্ট আগের সাজাই বহাল রাখে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া