বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these all home made natural various recipes of tea can improve your immune system and make you healthy and energetic all the time

লাইফস্টাইল | চায়ের একঘেয়েমি কাটাতে শীতে খেয়ে দেখুন এইসব ভিন্ন স্বাদের চা, ইমিউনিটিকে শক্তিশালী করে, এনার্জিও থাকবে তুঙ্গে 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৫ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৫Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক: শরীরের জন্য কিন্তু চা খুব উপকারী। সেই সঙ্গে মন ভালো রাখার কাজও করে এই পানীয়। চা প্রেমীরা সারাদিনের হাজারো ব্যস্ততার মাঝে চা খেতে ভোলেন না। লাল বা দুধ চিনি সহযোগে, যেমনই হোক চায়ের তৃপ্তি সবেতেই। তাই চায়ের একঘেয়েমি কাটাতে রইল কিছু বিশেষ রেসিপি যা চায়ে আরও স্পেশাল স্বাদ এনে দেয়।

 

মসলা দুধ চা 

গুঁড়ো দুধ দু'চামচ (লিক্যুইড দুধও ব্যবহার করতে পারেন), দু'কাপ জল, এলাচগুঁড়ো, দারচিনিগুঁড়ো, চিনি ৪চামচ, চা পাতা ১চামচ, সামান্য আদা কুচি

 দু'কাপ জল ও দুধ মিশিয়ে ফুটতে দিন। ফুটে গেলে চিনি, চা পাতা, এলাচ ও দারচিনিগুঁড়ো দিন। এক মিনিট জ্বাল দিন। নামিয়ে ছেঁকে গরম গরম খান

 

 মশলা চা

এলাচ ৫টি, দারচিনি ১ টুকরো, চিনি (স্বাদ অনুযায়ী), গোলমরিচ ৪টি, লবঙ্গ ৪টি, চা পাতা ২ চা চামচ, আদা মিহি করে কুচিয়ে নিন।

এলাচের খোসা ফেলে ভেতরের মসলা গুঁড়ো করে নিন। ৪ কাপ জল গরম করে চা পাতা ও গুঁড়ো মসলা দিয়ে দিন। আদা যোগ করুন। কিছু মিনিট ফুটতে দিন, তারপর ছেঁকে গরম গরম পরিবেশন করুন।

 

কালোজিরে ও গোলমরিচের চা

চা পাতা ২ চা চামচ, কালোজিরে হাফ চা চামচ, আস্ত গোলমরিচ হাফ চা চামচ, আদা কুচি এক চামচ, চিনি বা মধু (স্বাদ অনুযায়ী), জল হাফ লিটার

জলকে ফুটিয়ে চা পাতা, কালোজিরে গোলমরিচ ও আদা যোগ করুন। ৫-৬ মিনিট ফুটিয়ে নিন। ছেঁকে চিনি বা মধু মিশিয়ে গরম গরম পান করুন

জাফরানি চা

জল ২ কাপ, জাফরান ৪-৫টি, অর্গানিক মধু হাফ চা চামচ, চা পাতা ১ চা চামচ, আদা কুচি (সামান্য),দারচিনি ১ টুকরো

জলের সঙ্গে আদা ও দারচিনি দিয়ে ভাল মতো ফোটাতে থাকুন। কিছু সময় পরে জাফরান মিশিয়ে জ্বাল দিন। ছেঁকে মধু মিশিয়ে খান।

বাদশাহী চা

জল ২ কাপ, চা পাতা ১-১.৫ চা চামচ, কিসমিস ১ চামচ, কনডেন্স মিল্ক ২ চামচ, হরলিক্স ১ চামচ, কফি পাউডার ১ চা চামচ

জল ফুটিয়ে চা পাতা দিন। কিছু সময় ফুটতে দিন।কিসমিস ব্লেন্ড করে নিন। ফুটন্ত চায়ের ওপর কিসমিস, কনডেন্স মিল্ক, হরলিক্স ও কফি পাউডার মিশিয়ে ফোম তৈরি করুন। সুন্দর করে পরিবেশন করুন।

 

আদায় গ্রিন টি

আদাকুচি, জল, গ্রিন টি ব্যাগ ১টি, দারচিনি (এক টুকরো)

আদা কুচি জলে ফুটিয়ে নিন। সেই জলে গ্রিন টি ব্যাগ ও দারচিনির দিন। ৫ মিনিট ঢেকে রাখুন। উষ্ণ অবস্থায় পান করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া