বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৫ নভেম্বর ২০২৪ ০৫ : ৩৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর সোনাপ্পা লেআউট এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনায় দম্পতির থেকে লুঠ হয়ে গেল প্রায় ১ কোটি টাকার সোনা এবং নগদ টাকা। অভিযোগ উঠেছে নেপালের এক দম্পতির বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই নেপালি দম্পতি পরিবারের গৃহপরিচারক হিসেবে নিযুক্ত ছিলেন। সকালে জলখাবার দেওয়ার সময় তাঁরা খাবারে মাদক মিশিয়ে অজ্ঞান করেন বেঙ্গালুরুর পরিবারকে।
ফলস্বরূপ, ৫২ বছর বয়সী রিয়েল এস্টেট ব্যবসায়ী গোবিন্দ রাজু এবং তাঁর ছেলে মিঠুন চা এবং অমলেট খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন। অভিযোগ, এই সুযোগে পরিচারিকা দম্পতি প্রায় ১ কেজি সোনার গয়না এবং ২ লক্ষ টাকা নগদ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই নেপালি দম্পতি কৃষ্ণা ও নিশা প্রায় তিন সপ্তাহ ধরে ওই পরিবারের জন্য কাজ করছিলেন।
ঘটনার পর গোবিন্দ এবং দুজনেই অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীকালে অসুস্থ বোধ করেন। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ডাক্তাররা খাদ্য বিষক্রিয়ার সন্দেহ করলেও পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসায় তাঁদের শরীরে ঘুমের ওষুধ এবং বিষাক্ত পদার্থের উপস্থিতি ধরা পড়েছে বলে খবর হাসপাতাল সূত্রে।
জানা গিয়েছে, গোবিন্দরাজুর বড় ছেলে নিতিনরাজ বৃহস্পতিবার সকালে বাড়ি এসে তাঁর ভাই এবং বাবাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পুলিশে খবর দেওয়ার পর ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত কৃষ্ণা ও নিশার ফোন বন্ধ রয়েছে এবং তাঁদের কোনও হদিস পাওয়া যায়নি। পুলিশ চুরি ও বিষক্রিয়ার ধারায় মামলা দায়ের করেছে। জানা গিয়েছে, ওই নেপালি দম্পতির কাছে পরিবারের আলমারির চাবি ছিল। সেই আলমারিতেই সোনা এবং নগদ টাকা রাখা ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?