বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৪ নভেম্বর ২০২৪ ০৪ : ০৪Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: তিরিশ কোটির চাকরি। স্বয়ং মিশরের ফ্যারাও এই আকাশছোঁয়া বেতন দিতে রাজিও ছিলেন। কিন্তু এমন 'লোভনীয়' চাকরি করতে রাজিই হননি কেউ। প্রশ্ন জাগতে পারে চাকরি করতে কেন রাজি হননি কেউ?
আলেকজান্দ্রিয়ার ফ্যারোস দ্বীপে লাইটহাউজের কাজের জন্য কর্মী চাওয়া হয়েছিল। কিন্তু আকাশছোঁয়া বেতন দেওয়ার শর্ত দেওয়া হলেও মেলেনি উপযুক্ত কর্মী। চাকরি করার জন্য এগিয়ে আসেননি কেউ।
কাজটা ছিল বেশ কঠিন। আলেকজান্দ্রিয়ার লাইটহাউজের আলো জ্বালিয়ে রাখতে হবে দিনরাত। উত্তাল সমুদ্র দিয়ে চলাচল করে জাহাজ। সেই জাহাজকে আলো দেখাতে হবে। যাতে তারা দিগভ্রষ্ট না হয়। এই হল চাকরির শর্ত। কিন্তু বাতিঘরের চারপাশের ভয়াবহতা এবং চাকরির চরিত্রের জন্য পিছপা হতে হয়েছিল চাকরিপ্রার্থীকে।
লাইটহাউজটির চারপাশে শুধু জল আর জল। মনুষ্য সমাজ থেকে পুরোদস্তুর বিচ্ছিন্ন এই বাতিঘর। সমুদ্রের মাঝখানে রয়েছে তা। যে কাজ করবেন, তাঁকে সম্পূর্ণ একাকী থাকতে হবে এই বাতিঘরে। জনমানসের দেখা পাওয়া যাবে না। এমন 'পাণ্ডববর্জিত' জায়গায় দিনের পর দিন, মাসের পর মাস কি কাজ করা যায়?
প্রতিকূল আবহাওয়ার জন্য সাহসী হতে পারেননি কেউ। তীব্র সামুদ্রিক ঝড়ের মঝে একাকী দাঁড়িয়ে সেই বাতিঘর। অশান্ত সমুদ্রের বেপরোয়া ঢেউ এসে আছড়ে পড়ে লাইটহাউজের শরীরে। কে কাজ করবে এমন ভয়ের জায়গায়!
আকাশছোঁয়া বেতনের চাকরি হলেও নিঃসঙ্গ হয়েই কাটাতে হবে। সুখে-দুঃখে পাশে পাওয়া যাবে না কাউকেই। কেবলমাত্র কয়েকটি বিশেষ অনুষ্ঠানেই হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা মিলবে। 'একাকীত্বের এমন আশীর্বাদ' কেউই উপভোগ করতে চাননি।
আলেকজান্দ্রিয়ার এহেন বাতিঘরের এক ইতিহাস রয়েছে। আলেকজান্দ্রিয়ার কাছে এক নাবিক একবার সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রে লুকনো পাথর ছিল। সেই পাথরে ধাক্কা লেগে ডাহাজ ডুবি হয়।
প্রথম টলেমি তখন বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন। তৈরি করা হয় এই বাতিঘর। সেখানে চাকরির জন্য তিরিশ কোটি বেতন দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেউই কাজ করার জন্য আসেননি। এখন অবশ্য স্বয়ংক্রিয় আলোর বন্দোবস্ত রয়েছে সেই বাতিঘরে। অশান্ত সমুদ্রে যা আলো দেখাচ্ছে জাহাজকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?