বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ নভেম্বর ২০২৪ ০২ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: শীতের মুখে প্রতিবছর দিল্লির বাতাসের স্বাস্থ্য চিন্তা বাড়ায়। দীপাবলির মরশুমের পর থেকেই খারাপ হতে থাকে বাতাসের স্বাস্থ্য। এবছর আপ সরকার আগে থেকে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল বাজি পোড়ানোয়। তাও দিল্লির বাতাসের একিউআই গত কয়েকদিন ধরে চিন্তা বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার পাঁচ পরিকল্পনা গ্রহণ করেছে সেখানকার সরকার। শুক্রবার থেকেই দেশের রাজধানীতে চালু হবে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩।
এতে বলা হয়েছে, রাস্তাঘাটে আরও বেশি পরিমাণ জল ছেটানো হবে। বিশেষ, অত্যাবশকীয় কারণ ছাড়া ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করা যাবে না। দিল্লি, গাজিয়াবাদ, গুরুগাঁও, ফরিদাবাদের কিছু অংশের রাস্তায় আপাতত চলাচল করতে পারবে না বিএস ৩-এর পুরনো সিরিজের পেট্রল-চালিত গাড়ি এবং বিএস ৪-এর পুরনো সিরিজের ডিজেল চালিত গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর রাস্তায় কমানো হবে চলাচলকারী বাসের সংখ্যা এবং এখনই প্রয়োজন নয়, এই ধরনের সব নির্মাণ এবং ভাঙার কাজ বন্ধ থাকবে। তবে, জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা-সহ কয়েকটি অতি প্রয়োজনীয় বিভাগে এই নিয়ম কার্যকরী নয়।
গত দু’ দিনে দিল্লির একিউআই-এর মাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০০-এর উপর। বুধবারের পর, এদিনও দিল্লির দূষণ মাত্রা ছাড়িয়েছে। দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে চন্ডীগড়ে বৃহস্পতিবার সকালে বাতাসের গুণগত মান ছিল ৪১৫। এছাড়া গাজিয়াবাদে (৩৭৮), নয়ডায় (৩৭২), গুরুগ্রামে (৩২৩)। যা খুবই খারাপের পর্যায়ে পড়ে। চিকিৎসকদের মতে, লাগাতার দূষণের জেরে শ্বাসকষ্টের মতো সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে।দিল্লির পরিবেশমন্ত্রী জানিয়েছিলেন, গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ এখনই দিল্লিতে চালু করার প্রয়োজন নেই। যদিও বৃহস্পতিবার সন্ধেয় জানা গেল, শুক্রবার সকাল থেকেই দেশের রাজধানীতে কার্যকর হবে তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?