শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ নভেম্বর ২০২৪ ০১ : ৩৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সন্তানদের বাঁচাতে, সন্তানদের রক্ষায় মায়ের লড়াই বরাবরের। সবকিছুর সঙ্গে লড়াই করে সন্তানদের বাঁচিয়ে রাখে। দুই শাবককে বাঁচাতে, লড়াই হয়ে গেল বাঘ-সিংহের। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল, তাতে দেখা গিয়েছে শাবকদের রক্ষার্থে মা চিতাবাঘ লড়াই করছে সিংহীর সঙ্গে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন, মাতৃত্বের এক অসাধারণ নিদর্শন এই ভিডিও।
ঘটনাটি ঘটেছে তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে। ক্যারল এবং বব, আফ্রিকান অ্যাডভেঞ্চারে যাওয়া এই দম্পতি ওই লড়াইয়ের ভিডিও করেছেন। ২৪ অক্টোবর তা ইউটিউবে প্রকাশ করেছিল ওই দম্পতি।
জানা গিয়েছে ঘুরতে গিয়ে তাঁরা মূলত খোঁজ করছিলেন চিতাবাঘের ডেরার। ক্যারল, বব, রেঞ্জার গডলিভিং শু-সহ খুব ভোরে জঙ্গল সাফারি শুরু করেছিলেন। গডলিভিং এই এলাকায় একটি চিতাবাঘের আস্তানা সম্পর্কে জানতেন, তারই খোঁজ চলছিল। আশা ছিল, চিতাবাঘের দেখা মিললে ফ্রেমবন্দি করা যাবে তাকে। আচমকা ওই চিতাবাঘের দেখাও মেলে, সঙ্গে দেখা মেলে তার দুই শাবকেরও, এ যেন 'চেরি অন দ্য টপ।'
কিন্তু ঘটনার এখানেই শেষ হয়। তাঁরা কিছু দূরে আবিষ্কার করেন দাঁড়িয়ে থাকা এক সিংহীকে। প্রথমে তার কারণ বুঝতে না পারলেও, অল্প সময়েই মধ্যেই বুঝেছিলেন সিংহীর লক্ষ্য আসলে চিতাবাঘের শাবকেরা। তারপরেই বিবরণে ওই দম্পতি জানিয়েছেন, সিংহী চিতাবাঘের শাবক দুটির দিকে এগিয়ে গেলে, মা চিতাবাঘ নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে শাবকদের বাঁচাতে এবং সে সফল হয়। শরীরে ক্ষতর দাগ নিয়ে শাবকদের উদ্ধার করে ফিরে যায় মা। আর আহত সিংহীকে ফিরে যেতে হয় খালি হাতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?