রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | অর্জুনের অজুহাত, বলছেন, ‘আমাকে মারতে এসেছে রাশিয়া থেকে বিষ’, ‘দৌরাত্ম্য’ সামলাতে কড়া মমতা 

Riya Patra | ১৪ নভেম্বর ২০২৪ ০০ : ২০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২০২৬-এ ভোট। তার আগেই নাকি তৃণমূল সরিয়ে দিতে চাইছে গেরুয়া শিবিরের তাবড় নেতাদের। গুলি করে মারলে সমস্যা, আর সেই কারণেই তৃণমূল সরকার পরিকল্পনা করছে বিষ দিয়ে তাঁদের হত্যার। সংবাদ মাধ্যমের সামনে হাস্যকর মন্তব্য করে কার্যত লোক হাসানোর পরিস্থিতি তৈরি করলেন ব্যরাকপুর শিল্পাঞ্চলের ফিকে হয়ে আসা প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিং। তৃণমূল-বিজেপি ঘুরে বেড়ানো অর্জুনের মন্তব্যে রীতিমত শোরগোল রাজ্য রাজনীতিতে। 

বৃহস্পতিবার অর্জুন সিং-কে তলব করেছিল সিআইডি। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বৃহস্পতিবার ওই মামলায় অর্জুন সিং-কে তলব করেছিল সিআইডি। সংবাদ মাধ্যম সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বিজেপি নেতা বলেন, তিনি নাকি জানেনই না ঠিক কোন মামলায় তাঁকে তলব করা হয়েছে। তাই তিনি আর সঠিক তথ্য-প্রমাণ নিয়ে আসতে পারেননি। চিঠি, হাইকোর্টের অর্ডার আর জলের বোতল নিয়ে এসেছেন। 

এই জলের বোতল প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য অর্জুনের। অর্জুন সিং বলেন, ‘এখানে তো কিছু খাব না। কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে। মরে যাব। তিন মাসের মধ্যে মাল্টিঅর্গ্যান ফেলিওর হয়ে যাবে। আজকাল কিছু খাওয়ানোরও দরকার নেই। চেয়ারে লাগিয়ে দিলে, তা থেকে হাতে লাগলেই হয়ে যায়। দু’ মাস পরে মারা যাবেন। আমার কিছু হলে সরকার দায়ী থাকবে।' 

এমনিতেই অর্জুনের এলাকা হিসেবে চিহ্নিত ভাটপাড়া বছরভর উত্তপ্ত থাকে। বুধবার অর্থাৎ উপনির্বাচনের দিনেও ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। ইতিমধ্যে ভাটপাড়ায় নির্বাচনের দিনে তৃণমূলের নেতা খুনের ঘটনা নিয়ে কড়া মনোভাব রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ব্যরাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন অংশে ঘটে চলা হিংসা নিয়ে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন পুলিশ-প্রশাসনকে। বলা চলে, দীর্ঘদিন ধরে চলা এই অঞ্চলে হিংসার ঘটনা নিয়ে আগেও বারবার উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার তিনি কার্যত শেষ দেখে ছাড়তে চাইছেন গোটা পরিস্থিতির। তিনি চাইছেন, এই হিংসার পরিস্থিতির যেন স্থায়ী সমাধান হয়। আর যাতে এমন ঘটনা না ঘটে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামাল দিতে কড়া বার্তা দিয়েছেন, সেখানে ফের রাজনৈতিক পরিস্থিতিকে উসকে দিচ্ছেন অর্জুন, তেমনটাই বলছে ওয়াকিবহাল মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া