বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural soap can prevent dry skin problems and make your skin tone bright and moisturized

লাইফস্টাইল | নামিদামী কোম্পানির গ্লিসারিন নয়, শীতে বাড়িতেই তৈরি করুন সাবান, ত্বকের শুষ্কতা দূর হয়ে উজ্জ্বল হবে গায়ের রং 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ০০ : ২২Moumita Ganguly

 

 

আজকাল ওয়েবডেস্ক: শীতের দিনে আর্দ্রতার অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়। কিন্তু শুষ্ক ত্বকের সমস্যা সাবান ব্যবহারের কারণেও হতে পারে। সাবান ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। বিভিন্ন নামিদামী কোম্পানির সাবান নানা আকর্ষণীয় প্রতিশ্রুতি দিলেও ত্বকে অতিরিক্ত গ্লিসারিন বা অন্য কোনও সাবান ব্যবহার করা হলে শীতে রুক্ষতা আরও বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। নিজের ত্বকের স্বার্থে তাই বাড়িতেই তৈরি করে নিতে পারেন সাবান, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এবং রাসায়নিক বিহীন।

ব্লেন্ডারে এক কাপ করে সমান পরিমাণে চাল ও মুসুর ডাল দিন। সঙ্গে কফির বীজ বা কফি পাউডার দিন এক দু'চামচ। ব্লেন্ড করে নিন। আগে থেকেই বেশ কিছুটা টাটকা কাঁচা হলুদকে খোসা ছাড়িয়ে কুড়িয়ে নিন। রোদে ভাল করে শুকিয়ে রাখুন। চাল ডালের মিশ্রণের সঙ্গে শুকিয়ে রাখা হলুদ দিন। এক চামচ অ্যালোভেরা জেল দিন। সমস্ত উপকরণগুলো গোলাপ জল দিয়ে মিশিয়ে একটা থকথকে পেষ্ট তৈরি করুন।

ইদানিং বাজারে সাবানের বেস সর্বত্রই পাওয়া যায়। সেই বেসগুলোকে ছুঁড়ি দিয়ে সমানভাবে টুকরো করে কেটে নিন। একটি পাত্রে জল গরম করতে বসিয়ে রাখুন। উপরে অপর একটি পাত্রে কেটে রাখা সাবানের বেসগুলো দিয়ে দিন। ফুটতে থাকা গরম জলের আঁচে সাবান গলে যাবে। সম্পূর্ণ গলে গেলে আগে থেকে তৈরি করা মিশ্রণটি ঢেলে দিন। সম্পূর্ণভাবে মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। সাবানের বেস কেনার সময় বেশ কয়েকটি মোল্ডও কিনুন। এতে সাবানের এই মিশ্রণটি ঢেলে দিন ভাল তাপমাত্রার গরম থাকতেই। ঠান্ডা হতে দিন। আপনার প্রাকৃতিক সাবান তৈরি।

শীতকালে অল্প হলেও ত্বকে ট্যান পড়ে। শুষ্ক ত্বকের সঙ্গে ঠান্ডার সময়ের সমস্ত সমস্যার সমাধান করতে ম্যাজিকের মতো কাজ করে এই সাবান। রোজ স্নানের আগে নিয়ম করে ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ট্যান উঠে উজ্জ্বল হবে ত্বক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া