বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মৃত্যুর পরেই হু-হু করে কমে গেল টাটার প্রিয় কোম্পানির কর্মীদের বেতন! পড়ল মাথায় হাত  

Riya Patra | ১৪ নভেম্বর ২০২৪ ২২ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রতন টাটার প্রয়াণের পর থেকেই নজর টাটা গ্রুপের কোম্পানিগুলির উপর। তারমধ্যে জানা গিয়েছে, টাটার প্রয়াণে বড় বিপদের মুখে দাঁড়িয়ে এই সংস্থা। পরিস্থিতি বুঝে এক মুহূর্তে কমানো হচ্ছে কর্মীদের বেতনও।

কথা হচ্ছে রতন টাটার অন্যতম প্রিয় কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিস-এর।  শুধু টাটার অন্যতম প্রিয় সংস্থাই নয়, টাটা গ্রুপের অন্যতম প্রধান সংস্থাও এটি। সূত্রের খবর, এই সংস্থা আচমকা তাঁদের বড় অঙ্কের বর্ষীয়ান কর্মীদের একটা নির্দিষ্ট সময়ের ভেরিয়েবল পে, অর্থাৎ বেতনের একটি অংশ কমিয়েছে। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, টিসিএস তাদের কর্মীদের ২০ থেকে ৪০ শতাংশ বেতন কমিয়েছে। কেউ কেউ পেআউট পাননিও। যেটা আগের ত্রৈমাসিক হিসেবের তুলনায় বড় ফারাক। কিন্তু এর কারণ কী? ওয়াকিবহাল মহল মনে করছে নেতিবাচক ব্যবসায়িক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার জন্যই এই বদল। 

উল্লেখ্য, টিসিএস-এর বেতন কাঠামো বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে যেমন রয়েছে অফিসে উপস্থিতির হার, রয়েছে কর্মদক্ষতা। ২০২৪-এর এপ্রিলেই সংস্থা জানিয়েছিল, সম্পূর্ণ পরিবর্তনশীল বেতনের নূন্যতম যোগ্যতা অগিসে ৮৫ শতাংশের উপস্থিতি। জানা গিয়েছে-
৮৫ শতাংশ বা তার বেশি উপস্থিতি- পরিবর্তনশীল বেতনের একশ শতাংশ।

 
৭৫ থেকে ৮৫ শতাংশ উপস্থিতি- পরিবর্তনশীল বেতনের ৭৫ শতাংশ। 


৬০-৭৫ শতাংশ উপস্থিতি- পরিবর্তনশীল বেতনের ৫০ শতাংশ। 


৬০ শতাংশের কম উপস্থিতি হলে, কোনও পরিবর্তনশীল বেতন নেই।

যদিও সংস্থা বলছে, তাদের জুনিয়র কর্মীদের ত্রৈমাসিক পরিবর্তনশীল ভাতার কোনও কাঁটছাট হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া