রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata Banerjee: ডিএ ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়, বিধানসভায় সাফ বার্তা মমতার

Riya Patra | ২৯ নভেম্বর ২০২৩ ১৬ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালে লোকসভা নির্বাচন। ২১ জুলাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো যে মঞ্চ থেকে আগামীর লড়াইয়ের বার্তা দেন, ঠিক সেখান থেকে মমতা ব্যানার্জিকে একাধিক ইস্যুতে বিঁধলেন অমিত শাহ। একই দিনে, বিধানসভা থেকে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা। এর আগেও বহুবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সহ দলের নেতা নেত্রীরা সুর চড়িয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। আজ যখন শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তখনও বঞ্চনার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, "গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। সব গেরুয়া করে দিয়েছে।" শুধু বিজেপি নয়, বুধবার মুখ্যমন্ত্রী বামেদের দিকেও আঙুল তুলেছেন। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন আন্দোলনে রাজ্য সরকারি কর্মীরা। তুলনায় উঠে আসছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘভাতা। মমতা ব্যানার্জি বুধবার বিধানসভায় বলেন, "মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক।" একই সঙ্গে তিনি বামেদের আক্রমণ করে বলেন, বামেদের জন্যই সমস্যা, এখনও তাদের দেনা শোধ করতে হচ্ছে সরকারকে। একই সঙ্গে মনে করিয়ে দেন, ২০১৯ সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়েই ডিএ দেওয়া হয়েছে। বুধবারের শীতকালীন অধিবেশনে বিরোধীরা কেউ উপস্থিত ছিলেন না। সেখানেই মহার্ঘ ভাতা সম্পর্কে মতামত দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের বেতন কাঠামো, সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়েও জবাব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা কোটি কোটি টাকার বিধায়ক, তাঁদের বেতন লাগে না। কিন্তু আমার অনেক বিধায়ক রয়েছেন, যাঁরা চাষ করেন।" একদিকে ধর্মতলায় শাহের মুখে যেমন তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গ, জেলবন্দী নেতা মন্ত্রীদের নাম, অন্যদিকে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "যাঁদের কোটি কোটি টাকা, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া