বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made remedy made by toothpaste is very effective for clean the bathroom neatly and prevent bad odour

লাইফস্টাইল | বাথরুমের দূর্গন্ধ দূর করে মেঝেকে সাদা ঝকঝকে করে টুথপেষ্টের এই মিশ্রণ, জানুন কীভাবে ব্যবহার করবেন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ২২ : ৩৩Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক : ঘরের মেঝে পরিষ্কার রাখা, বিছানা পরিষ্কারের মতোই বাথরুমও পরিষ্কার করতে হয় প্রতি সপ্তাহেই। হয়তো প্রতিদিন বাথরুম পরিষ্কার রাখা হয় না, কিন্তু সপ্তাহে একবার অন্তত বাথরুম পরিষ্কার করা উচিত। নাহলে সমস্যা বাড়তে পারে।

বাথরুম থেকে দুর্গন্ধ বেরোলে অতিথিদের সামনে লজ্জায় পড়তে হয়। তবে অনেক কারণেই বাথরুম থেকে দুর্গন্ধ বেরোতে পারে। অপরিষ্কার বাথরুম মানেই দূর্গন্ধ ও ব্যাকটেরিয়ার আস্তানা। তাই বাথরুম পরিষ্কার করুন একটু অন্য উপায়ে। দাঁত মাজার পেষ্ট বাথরুমের মেঝে পরিষ্কার করার পাশাপাশি দূর্গন্ধও দূর করে খুব সহজেই। তাই টূথপেষ্টের সঙ্গে এইসব জিনিস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। আপনার বাথরুমকে জীবাণুমুক্ত রাখবে ও দূর্গন্ধ দূর করবে। 

দুটি পাতিলেবুকে নিংড়ে রস বের করে নিন। এতে এক চামচ ভরে টুথপেস্ট দিন। এবার এক চামচ করে কাপড় কাচার গুঁড়ো সাবান ও বেকিং সোডা মিশিয়ে নিন। একটা ফেনার মতো অবস্থা তৈরি হবে। যা খুব সাধারণ একটি প্রতিক্রিয়া। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে একটি প্লাস্টিকের বোতলে ছাঁকনি দিয়ে ঢেলে রাখুন। যেই অংশটুকু পড়ে থাকবে, তা জল দিয়ে ধুয়ে বোতলে ভরে নিন। ব্যবহারের সুবিধের জন্য বোতলের মুখে একটি ফুটো করে নিন। 

শুধু বাথরুমের মেঝে নয়, মুখ ধোয়ার বেসিন, কমোড, টাইলস এমনকি ঘরের যে কোনোও নোংরা জায়গায় এই মিশ্রণটি ছিটিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

 

এক টুকরো লেবুতেই বাথরুমের দুর্গন্ধ দূর করা যায়। লেবুর একটা টুকরো নিয়ে বাথরুমে রেখে দিলেও এটি দুর্গন্ধ দূর করে বাথরুমকে সতেজতায় ভরে দেবে। একটা লেবুর টুকরো এক সপ্তাহ ব্যবহার করতে পারেন আপনি। সাদা ভিনিগারও ব্যবহার করতে পারেন।

বেকিং সোডার সাহায্যে বাথরুমের টাইলস পরিষ্কার করতে পারেন। এছাড়াও আপনার বাথরুমের কলে যদি জলের দাগ হয়, তবে বাথরুমে আপনি এই বেকিং সোডাকে কাজে লাগাতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া