বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৪ নভেম্বর ২০২৪ ২২ : ২০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এক্সের সিইও ইলন মাস্ক। তাঁর মোট সম্পত্তির পরিমাণও সম্প্রতি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। টেসলার শেয়ার মূল্যে তীব্র বৃদ্ধির কারণে মাস্কের সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩১৪ বিলিয়ন ডলারে। চলতি বছর মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৮৪.৭ বিলিয়ন ডলার। তবে এমন এক ব্যক্তি আছেন যিনি এই বছর আয় করেছেন মাস্কের থেকেও বেশি। অদ্ভুতভাবে তাঁর নাম এখনও বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির তালিকায় আসেনি।
শেয়ার বাজারে টেসলার বৃদ্ধির পর বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছেন মাস্ক। তাঁর পরে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৩০ বিলিয়ন ডলার। তবে মাস্কের সম্পদ এই বছর ৮৪.৭ বিলিয়ন ডলার বাড়লেও ২০২৪ সালে শীর্ষ আয়ের তালিকায় নেই তিনি। তাঁর জায়গায় শীর্ষ আয়ের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। তার মোট সম্পত্তির পরিমাণ এই বছর বেড়েছে ৮৪.৮ বিলিয়ন ডলার। তবে তাঁর মোট সম্পত্তির পরিমাণ এখন ১২৯ বিলিয়ন ডলার। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১১তম স্থানে রয়েছেন তিনি।
এনভিডিয়া সম্প্রতি অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। এনভিডিয়ার মার্কেট ক্যাপ বর্তমানে ৩.৬২১ ট্রিলিয়ন ডলার এবং অ্যাপলের মার্কেট ক্যাপ ৩.৪৩০ ট্রিলিয়ন ডলার। জেনসেন হুয়াংয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট এবং এলভিএমএইচের সিইও। তার মোট সম্পত্তি এই বছর ৩৫.৩ বিলিয়ন ডলার কমে গিয়ে এখন ১৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলে তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?