বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৪ নভেম্বর ২০২৪ ১৯ : ৫১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: প্রতিভার কোনও বয়স হয় না, হয় না কোনও সময়, হয় না কোনও জাত। তা যেন আরও একবার প্রমাণ হল। ভারতের সর্বকনিষ্ঠ সিইও এর বয়স শুনলে চমকে উঠতে হয়। তিনি এখনও পেরোননি ২৫ এর চৌকাঠ। অথচ মালিক কোটি কোটি টাকার।
ভারতের সর্বকনিষ্ঠ সিইও এর নাম আদিত পালিচা, জন্ম ২০০১ সালে, মুম্বইয়ে। ব্যবসায় বিনিয়োগ করা শুরু করেছিলেন ২০২১ সালে। মাত্র তিন বছরের মধ্যেই তিনি হয়ে উঠলেন কোটিপতি সিইও। স্কুলের পর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। ২০২০ সালে যখন করোনার প্রভাব ভয়াবহ, যখন পড়াশোনা চলে এসেছিল অনলাইনে তখন মাঝপথে ছেড়েও দিয়েছিলেন পড়াশোনা। কিন্তু সিদ্ধান্ত পাল্টান এক বছরের মধ্যেই।
ঠিক পরের বছরের মাঝামাঝি সময়ে জুলাইয়ে তিনি শুরু করেন নিজের কোম্পানি জেপ্টো। এটি একটি অনলাইন গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম। অল্প কয়েকদিনের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে যায় প্ল্যাটফর্মটি। ৭ হাজার ৪০০ কোটি টাকা প্রথম বছরেই উঠে আসে। আজ তিন বছর শেষে সেটা দাঁড়িয়েছে ৪৩ হাজার কোটি টাকায়।
ইতিমধ্যেই তিনি নাম তুলে ফেলেছেন সেরা ধনীদের তালিকায়। ২০২২ হুরুনের তৈরি ধনীদের তালিকায় নাম ওঠে আদিতের। তাঁর সমসাময়িক বন্ধুদের মধ্যে আছেন কৈবল্য ভোহরা। তিনি সেসময় ৩ হাজার ৬০০ কোটি টাকার সম্পদের মালিক।
আদিতের যাত্রা শুরু হয় মাত্র ১৭ বছর বয়সে। প্রথম খুলেছিলেন গো-পোল। তাতে পাননি সাফল্য। এরপর কৈবল্যের সঙ্গে যৌথভাবে কিরানাকার্ট শুরু করেছিলেন। সেই ব্যবসা ১০ মাস চললেও সাফল্য আসেনি তাতে। অবশেষে খোলেন জেপ্টো। তাতেই আসে সাফল্য। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। কয়েক বছরেই পৌঁছে গিয়েছেন সাফল্যের চূড়ায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?