বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৪ নভেম্বর ২০২৪ ১৮ : ২২Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ ঘরে-বাইরে বাড়তে থাকা কাজের চাপ, স্ট্রেস, অসময়ে খাওয়া, মোটা হওয়ার ভয়ে না খেয়ে থাকা, অস্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে মদ্যপান ও ধূমপানের অভ্যাস লিভারের সমস্যাকে ডেকে নিয়ে আসে। লিভারের সমস্যা মানেই তার প্রভাব আপনার ত্বকে পড়বে তা নতুন নয়। ব্যস্ততা যত বাড়ছে, ততই বাইরের খাবারের প্রতি ঝোঁকও বেড়ে চলেছে। ঘরে বানানো হালকা তেল-মশলা দেওয়া খাবার এখন আর মুখে রোচে না অনেকেরই। এমনকি শিশুরাও ভাজাভুজি, রাস্তা থেকে কেনা খাবার খেতেই বেশি অভ্যস্ত। তাই কম বয়স থেকেই হানা দিচ্ছে স্থূলতা, লিভারের রোগ ও ত্বকের সমস্যা। যা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। লিভারের উপর মেদ জমলে পেটেও সেই মেদের চিহ্ন পড়ে।
তাই লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে ও ত্বককে মসৃণ ঝকঝকে উজ্জ্বল বানাতে বাড়িতে তৈরি এই পানীয়তে চুমুক দিন। যা শুধু লিভার, ত্বক নয়, আপনার পেটের মেদকেও ঝরাবে আর সুস্থ থাকতে সাহায্য করবে।
বেশ কিছুটা আদা ও কাঁচা হলুদকে খোসা সমেত ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি গোটা পাতিলেবু ও কমলালেবুর উপরের খোসাকে কেটে বাদ দিয়ে ভেতরের অংশকে টুকরো করে কেটে নিন। সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারে দিন। ডাবের জল ঢেলে দিন। এমন পরিমাণে দিতে হবে যাতে কেটে রাখা উপকরণগুলো ব্লেন্ডারে ডুবে থাকবে। সঙ্গে দিন এক চামচ করে দারচিনিগুঁড়ো ও গোলমরিচগুঁড়ো। ব্লেন্ড করে নিন। একটি সুতির পরিষ্কার কাপড়ে সম্পুর্ণ মিশ্রণটি ছেঁকে নিন। সাতটি ছোট কাচের শিশিতে সাতদিনের মতো এই পানীয় রেখে দিন। রোজ খালি পেটে একটি শিশির পুরোটা খেয়ে নিন।
কাঁচা হলুদে রয়েছে কারকিউমিন। নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজে হলুদ দারুণ কাজ করে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। এমনকী যকৃতের প্রদাহও কমায়।
আদার অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ লিভার ইনফ্লেম্যাশন কমায়৷ বদহজমের সমস্যাও দূর করে। প্রাকৃতিক ভিটামিন ও খনিজে ভরপুর ডাবের জল রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। ডাবের জলের মধ্যে রয়েছে ইলেক্টোরাইট, পটাশিয়াম। এই দু'টি উপাদান লিভারের জন্য খুবই ভালো। সেই সঙ্গে শরীরে জলের ঘাটতিও পূরণ করে এই পানীয়। ডাবের জল খেলে শর্করা থাকে নিয়ন্ত্রণে। শর্করা কম থাকাই লিভারের সমস্যা এড়ানো যায়। কমলালেবু, মুসাম্বি, বাতাবি বা সাধারণ পাতিলেবুও লিভারের যত্নে খাওয়া যায়। এই ধরনের ফলে ভিটামিন সি-র পরিমাণ বেশি। অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে যথেষ্ট পরিমাণে। তাই এই পানীয়তে কমলালেবু ও পাতিলেবুর ব্যবহার করা হয়েছে। শীতকালে এই পানীয় একদিন তৈরি করে রোজ খেলে লিভারের স্বাস্থ্যের কথা আর চিন্তা করতে হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?