বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সম্পর্কে থাকলে চুমু খাওয়া অপরাধ নয়, আদালতে ওঠা মামলা নিয়ে মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের

দেবস্মিতা | ১৩ নভেম্বর ২০২৪ ০৫ : ২৭Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে থাকাকালীন খেয়েছিলেন চুমু। পরে আর চাননি বিয়ে করতে। এই অপরাধে মহিলা তাঁর পুরুষ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন হাইকোর্টে। সম্পর্কে থাকাকালীন চুমু খাওয়া অপরাধ নয় সেই মামলায় এমনই রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। 

 

 

সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা ওঠে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এ। এই মামলা খারিজ করে দেয় আদালত। বিচারপতি এন. আনন্দ ভেঙ্কটেশের একটি বেঞ্চ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে রায় দেয়, আবেদনকারী (যুবক) এবং অভিযোগকারীর (যুবতী) মধ্যে যে সম্পর্ক হয়েছিল তাতে উভয়েরই সম্মতি ছিল। তাই ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪-এ (১)(i) এর অধীনে এটি অপরাধ হিসেবে বিবেচ্য হবে না।  

 

 

যিনি অভিযোগ করেছিলেন তাঁর বয়স ১৯ বছর। তিনি জানিয়েছিলেন, এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এক নির্জন এলাকায় দেখা করতে গিয়েছিলেন দুজনে। সেখানেই ওই ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরেন এবং চুমু খান। পরবর্তীতে সেই ব্যক্তি তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। সাধারণত, এই ঘটনায় পুলিশ আইপিসির ধারা ৩৫৪-এ (১)(i) তে এফআইআর নেয়। এই ধারায় রয়েছে শারীরিক, অবাঞ্ছিত যৌন যোগাযোগের বিষয়টি। 

 

 

 

মামলাটি আদালতে ওঠে। আদালতের পর্যবেক্ষণ, উভয়পক্ষই তাদের কিশোর বয়সে স্বেচ্ছায় দেখা করেছিল এবং একসঙ্গে সময় কাটিয়েছিল। এটা অপরাধ হতে পারে না, এটার মধ্যে মিশে থাকে স্নেহ। এরপরই আদালত জানায়, কিশোর বয়সে দুজন ব্যক্তির যাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, একে অপরকে আলিঙ্গন করা বা চুম্বন করা খুবই স্বাভাবিক। এটাকে কোনওভাবেই IPC-এর ধারা ৩৫৪-এ (১)(i) এর অধীনে অপরাধ বলা যাবে না। 

 

 

 

এই মামলা খারিজ করার সময় বিচারপতি ভেঙ্কটেশ আইনি বলেন, অনেক ক্ষেত্রেই এই ধরনের মামলা বিপথে চালিত হয়। সম্মতিমূলক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের মামলা হলে তা কোনও যুবকের ক্ষেত্রে অসম্মানজনক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া