বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৩ নভেম্বর ২০২৪ ০৪ : ২৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে বুধবার ভোট পড়ল ৬৪ শতাংশের কিছু বেশি। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এদিন ছিল প্রথম দফার ভোট গ্রহণ। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১ টি। তার মধ্যে এদিন ছিল ৪৩ আসনে ভোট। ভোটগ্রহণ মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এদিন ভোট দিয়েছেন সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি।
এদিনের ৪৩ আসনের মধ্যে, ১৭ টি আসন জেনারেল, ২০ টি তফসিলি উপজাতিদের মধ্যে সংরক্ষিত এবং ছয়টি বরাদ্দ তফসিলি জাতিদের জন্য। বিধানসভার বাকি ৩৮ আসনে ভোট হবে আগামী ২০ নভেম্বর। ফলপ্রকাশ ২৩ নভেম্বর।
প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮৩ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৭৩ জন। গতবারের বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩০টি আসন জিতেছিল, ভারতীয় জনতা পার্টি ২৫টি এবং কংগ্রেস ১৬ টি আসন জিতেছিল। নির্বাচনের ফলাফল বেরোনোর পর জেএমএম, কংগ্রেস এবং আরজেডির একটি জোট সরকার গঠন হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন। এবারে কে বসে ঝাড়খণ্ডের মসনদে সেটাই দেখার।
নির্বাচনী ইশেতেহারের দিকে চোখ রাখলে দেখা যাবে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ভোটে জিতলে প্রতিশ্রুতি দিয়েছে, এক অভিন্ন সিভিল কোড চালু করবে রাজ্যে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের সেই রাজ্য থেকে হটিয়ে দেওয়া হবে। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঘোষণা করেছে, শিক্ষা, কৃষি এবং আদিবাসী অধিকার সহ নয়টি ক্ষেত্রে নজর দেওয়ার পাশাপাশি সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করবে রাজ্য। আরেক দল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে বিনামূল্যে বিদ্যুৎ, একটি বর্ণভিত্তিক আদমশুমারি এবং এক বছরের মধ্যে সমস্ত শূন্য সরকারি পদ পূরণ করা হবে।
নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তাই প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রেই ছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে ৯৫০ টি ভোট কেন্দ্রকে আগেই সংবেদনশীল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই সমস্ত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বিকেল ৪ টের মধ্যেই শেষ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?