বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made massage oil can prevent cold and cough of babies and make them relief

লাইফস্টাইল | শুকনো কাশিতে নাজেহাল বাড়ির খুদে সদস্যটি? সর্দিতে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, ঘরোয়া এই তেল মালিশেই মিলবে আরাম

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ০৪ : ০১Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক : শীতে শিশুদের ঠান্ডা লাগা কার্যত প্রায় প্রত্যেকটি বাড়ির সমস্যা। ক্ষুদেদের ঠান্ডা লাগা মানেই, তার সঙ্গে খাওয়াদাওয়াতে অনীহা ও কান্নাকাটি বাধ্যতামূলক। রাতের পর রাত ঘুমোতে না পেরে তাদের কষ্ট আরও বেড়ে যায়। ঠান্ডা লাগার ভয়ে রোজ স্নানও করাতে পারেন না। কিন্তু তাতেও খুব উপকার হয় না। তবে চিকিৎসকেরা বলছেন, স্নানের সময় এবং পদ্ধতিতে সামান্য পরিবর্তন আনলে এই সংক্রান্ত যাবতীয় সমস্যার নিষ্পত্তি হবে। শুধু তাই নয়, সামগ্রিক সুস্থতার জন্য পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি। 

শীতের শুরুতে বাচ্চাদের সর্দি-কাশির সমস্যা থেকে বাঁচানোর জন্য রইল ঘরোয়া সমাধান। এই তেল মালিশেই আপনার শিশু পাবে স্বস্তি। 

কড়াইতে দু'কাপ সরষের তেল গরম করতে দিন। ভাল মতো গরম হয়ে গেলে এক চামচ করে জোয়ান ও মেথি দিন। ১০ মিনিট ভাল করে ফুটিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হতে দিন তেলের মিশ্রণটিকে। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে একটি বোতলে ঢেলে রাখুন। শিশুরা সর্দি কাশিতে ভুগলে রাতে ঘুমোনোর সময় হাতের তলা, পায়ের পাতা ও পায়ের তলা, বুক এবং নাকের ডগায় ও চারপাশে এই তেল মালিশ করে দিন। মাত্র দু'দিনে সমস্ত সর্দি উপশম করে কফ নরম হয়ে বেরিয়ে যাবে। আপনার খুদে সদস্যটি অনেকটা আরাম পাবে। 

সর্দি বা কাশিতে ভোগার সময় জোয়ানের দুর্দান্ত কাজে আসে। কারণ এতে রয়েছে অ্যান্টিটিউসিভ এবং ব্রঙ্কোডাইলেটিং বৈশিষ্ট্য, তাই কাশি কমাতে সহায়তা করে। আপনি যদি সর্দি, মাথাব্যথা বা হাঁপানির মতো শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন, তবে এই ক উষ্ণ জোয়ানের তেল ব্যবহার করে দেখুন, অনেক উপকার পাবেন। জোয়ানে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টের প্রভাবে ঠান্ডার সমস্যা কমে। বুকে জমা শ্লেষ্মা কাটাতে জোয়ান ভীষন উপকারী। এছাড়া গলায় ব্যথা হলেও জোয়ান ও নুন মেশানো তেলের মালিশ নিলে দ্রুত কমে। শরীর জীবাণু মুক্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু স্বাভাবিকভাবেই কচিকাঁচাদের মাথায় সে খেয়াল থাকে না। সন্তানের পরিছন্নতার দ্বায়িত্ব নিতে হবে মা বাবাকেই। সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এড়ানো যায় বিভিন্ন ধরনের সংক্রমণ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া