রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৩ নভেম্বর ২০২৪ ০২ : ৪৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: নতুন নির্দেশিকা জারি হল নবান্নের তরফ থেকে। নবান্নের সরকারি কর্মীদের প্রত্যেককেই এবার থেকে বায়োমেট্রিক দিয়ে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। প্রত্যেক কর্মীকে করতে হবে বায়োমেট্রিক। কেউ বায়োমেট্রিক এর পরিবর্তে খাতায় সই করলে সেটাকে আর উপস্থিতি বলে গণ্য করা হবে না। বায়োমেট্রিক চালু ছিল আগেই। কিন্তু সরকারের নির্দেশিকার মতে, তারপরও বহু কর্মী সেই নিয়ম মানছিলেন না। সেই কারণেই সেই নিয়মের ঢিলেঢালা ভাব ছেড়ে সরাসরি বাধ্যতামূলক করা হল বায়োমেট্রিক উপস্থিতি। এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নবান্ন। এই নির্দেশ দিয়েছেন রাজ্যের যুগ্মসচিব নাভেদ আখতার।
গতবছরই চালু করা হয়েছিল বায়োমেট্রিক। কিন্তু তার পাশাপাশি বজায় ছিল খাতায়-কলমে সই করা। এর ফলে দেখা গিয়েছিল বেশ কিছু কর্মী শুধু খাতায়-কলমেই সই করছেন। বায়োমেট্রিক ব্যবহার করছেন না। সেই কারণেই জারি করা হল নতুন নিয়ম। দেখা গিয়েছে, কেউ বদলি হয়ে এলে তার বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য নবান্নকে জমা করেননি। আবার অন্য দপ্তর থেকে এলেও দেখা গিয়েছে সেই একই নিয়ম। এর ফলে কর্মীদের হাজিরা সংক্রান্ত নির্দেশের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এদিনের নির্দেশিকায় বলা হচ্ছে, শুধু নবান্নে এলেই নয়, যখন নবান্ন থেকে অন্য কোনও জায়গায় বদলি হয়ে যাবেন তখন তাদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করতে হবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগাম জানাতে হবে। নবান্নে নতুন কেউ বদলি হয়ে এলে তিনি দফতরে না যাওয়া পর্যন্ত খাতায় কলমে সই করতে পারবেন, কিন্তু নিয়মিত কাজ শুরু হলেই তাকেও বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দিতে হবে।
বরাবরই কর্মসংস্কৃতির পক্ষে সওয়াল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের কর্মসংস্কৃতি ফেরাতে একাধিক ব্যবস্থা নিয়েছেন। ফলে আগের থেকে সরকারি অফিসের হাল এখন অনেকই ভাল। তবে কর্মমুখী পরিবেশকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে নবান্নে চালু হয়েছিল বায়োমেট্রিক। সেই বিষয়টি নিয়েই এবার আরও কঠোর হল নবান্ন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?