বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these all tricks can helps you from domestic little issues

লাইফস্টাইল | সাদা কাপড়ের জেদি দাগ বা তেল চিটচিটে রান্নাঘর, সংসারের টুকিটাকি সমস্যার সমাধান করতে মেনে চলুন এইসব সহজ টোটকা 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ০১ : ০০Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্ক : সাদা মোজা ধোয়ার জন্য গুড়ো সাবানের সঙ্গে ১ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে।

ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।

সাদা কাপড় থেকে হালকা কোন দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধ বালতি জল রান্নাঘরে মিশিয়ে নিন। ভেজা কাপড় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।

বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাঁচা লঙ্কার রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়ো সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ চলে যাবে।

তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করা জন্য ১ কাপ জলে ১ চা চামচ সরষের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। তাকগুলো চমৎকার হয়ে উঠবে।

ওয়াশ বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা সোডা ঢেলে দিন। ৫ মিনিট পর মুছুন। দেখুন কেমন নতুনের মত চকচকে হয়ে উঠেছে।

পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়ো সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে। হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন। দেখবেন দাগ চলে গিয়ে নতুনের মতো‌ চকচক করছে।

ঘরের মেঝে বা যেকোন মোজাইক পরিষ্কার করার জন্য জলে সামান্য কেরোসিন মিশিয়ে নিন। এই জল দিয়ে ঘর মুছে নিন। এতে মেঝে চকচক করবে ও পোকামাকড়ের উপদ্রব কমবে। মশা, মাছি ও পিপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য একই টোটকা ব্যাবহার করতে পারেন।

রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করতে কালঘাম ছুটে যায়। খাবার সোডা জলে গুলে রাতে লাগিয়ে রাখুন। সকালে জলে সাদা ভিনিগার মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন। সব দাগ চলে যাবে।

 বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর আধ কাপ কেরোসিন তেলের সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন। এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না।

নারকেল ভাঙতে গেলে তা কখনোই ভাল করে টুকরো হয় না। কিছুটা সময় আগে জলে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।

তাড়াতাড়ির সময় সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে সম্ভব হয় না। ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। খুব সহজেই খোসা বেড়িয়ে আসবে।

ঘি-এ সামান্য নুন মিশিয়ে রাখুন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

কাঁচা লেবু থেকে রস পেতে ১৫মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন। লেবু কাটলে রস বেরোবে।

রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন। দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য নুন দিন। তাহলে আর তেল ছিটবেনা।

খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

মিষ্টিজাতীয় খাবার বা পায়েসে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে রাখুন। পরে তাওয়ায় ভাজলে তেল কম লাগবে। শুকনো ভাজলে তেল বেশি লাগবে।

ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়। ঘন করতে দুটো আলু সেদ্ধ করে স্যুপে দিয়ে ফুটিয়ে দিন। স্যুপ ঘন হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া