বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | থাকবে না চাকরি, নিঃশব্দ ঘাতক হয়ে উঠছে এআই, জারি সতর্কতা

দেবস্মিতা | ১৩ নভেম্বর ২০২৪ ০০ : ৪৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: কর্পোরেট সেক্টরে প্রায়ই শোনা যায় চাকরি থেকে ছাঁটাই। কখনও হয় কাজের প্রেসার বাড়িয়ে, আবার কখনও হয় ভুল ধরে। আবার কখনও স্যালারি কমিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পন্থা রয়েছে নানাবিধ। প্রতি বছরই প্রায় বিভিন্ন সেক্টর থেকে কর্মী ছাঁটাই হয়। এবার এক নতুন ঘাতক আসছে চাকরি থেকে ছাঁটাইয়ের। তার নাম এআই। এর কোপে নিঃশব্দে চাকরি যাবে বহু মানুষের। 

 

 

 

এআই প্রযুক্তি এতটাই শক্তিশালী এঁকে দিয়ে যে কোনও কাজ করে ফেলতে সক্ষম কোম্পানিগুলো। ফলে তৈরি হয়ে যাচ্ছে কাজের রিপ্লেসমেন্ট। যেমন অ্যামাজনের কথাই ধরা যাক, আগে ছিল ওয়ার্ক ফ্রম হোম চাকরি। কোভিড এবং পরবর্তী বেশ কিছু সময়ে চলেছিল এই পদ্ধতি। এরপর তাঁরা নির্দেশ দেয় সপ্তাহে পাঁচদিনই কর্মীদের অফিসে এসে কাজ করার। অনেকেই তাতে অসন্তোষ প্রকাশ করেছে। কিছু কর্মী কাজ ছেড়েও দিয়েছেন। সেই জায়গা নিয়েছে এআই। শতাংশের হিসেবে দেখলে এআই নিয়েছে ৭৩ শতাংশ কর্মীর জায়গা। বিষয়টা যথেষ্ট চিন্তার এবং উদ্বেগের। 

 

 

 

আশঙ্কার কথা জানাচ্ছেন, অর্থনীতিবিদরাও। এক অর্থনীতিবিদ এবং এমআইটি প্রফেসর ড্যারন অ্যাসেমোগ্লুর মতে, আগামী ১০ বছরের মধ্যে পাঁচ শতাংশ চাকরি এআই দ্বারা প্রতিস্থাপিত হতে চলেছে। সংখ্যাটা আরও অনেক বেশি বাড়তে পারে। এর ফলে সমস্যায় পড়বেন বহু মানুষ। কাজ হারাতে হবে তাদের। 

 

 

 

তবে অন্য একটা পক্ষের বক্তব্য অবশ্য আলাদা। তাদের দাবি, একজন মানুষের কাজ সম্পূর্ণ করার জন্য এআই এখনও নির্ভরযোগ্য মাধ্যম হতে পারেনি। একজন কর্মী যতটা বিশ্বস্ততার সঙ্গে কাজ করবে এআইয়ের পক্ষে তা সম্ভব নয়। 

 

 

 

গ্যালাপ এ নিয়ে একটা সমীক্ষা করে। তাতে উঠে আসছে, এআই আসার ফলে ব্যস্ততা অনেক কমে গিয়েছে। এটা তরুণ প্রজন্মের ক্ষেত্রে বিপজ্জনক। দশ জনের মধ্যে অন্তত তিনজনের ক্ষেত্রে চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। যত সময় যাবে তত কর্পোরেট দুনিয়া এআইয়ের গ্রাসে। তার ফল ভুগবে কর্পোরেট জগতের কর্মীরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া