বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ২৩ : ২২Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ সারা বছর ত্বক নিয়ে সমস্যায় জেরবার থাকেন অনেকেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় শুষ্ক ত্বকের অধিকারী যারা। তাদের কপালে হঠাৎ ব্রণ উঠলে বা ত্বক একেবারে শুষ্ক হয়ে যাবার মতো সমস্যা পিছু ছাড়তে চায় না। মুখের নানা খুঁত ঢাকতে তখন ভরসা হয় নানা রকম প্রসাধনীর উপর। তৈরী করার পদ্ধতি জেনে নিন। ব্লাশ, পাউডার ও নানা দামী কোম্পানির ক্রিম বা মেকআপের জিনিস মেখে ত্বকের হাল বেহাল হয়ে পড়ে। এই সমস্যার জন্য দায়ী ত্বকে কোলাজেনের ঘাটতি। শরীরকে ভিতর থেকে কোলাজেন সমৃদ্ধ না করতে পারলে বাইরে থেকে ত্বক কোনদিন ঝকঝকে উজ্জ্বল হবে না। শরীরের যাবতীয় টক্সিনকে বের করে ত্বককে হাইড্রেট রাখতে পারলেই বাইরে থেকে ত্বককে প্রানবন্ত ও ময়েশ্চারাইজ মনে হবে। তাই ত্বকের কোলাজেন ঘাটতি পূরণ করতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে তৈরী বিভিন্ন উপকারি সবজি ও ফল দিয়ে তৈরি জুসে।
ব্লেন্ডারে একে একে একটি করে খোসা সমেত শশা, পাতিলেবু, আদা ও গাজর দিন। সঙ্গে দিতে হবে একটি গোটা খোসা সমেত বিট, সেলেরি পাতা ও ধনেপাতা। বিটের সঙ্গে থাকা ডাল ও পাতাও প্রয়োজনে ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো ভাল মতো ব্লেন্ড করে নিন। ছাঁকনিতে ছেঁকে নিন। সকালে খালি পেটে খাওয়ার নিয়ম এই জুসের। একদিন বানিয়ে ফ্রিজে রাখুন তিন থেকে চারদিন। খাওয়ার আগে স্বাদের জন্য সামান্য বিট নুন ও মধু মিশিয়ে দিতেও পারেন।
এই জুস আপনার শরীরে কোলাজেনের ঘাটতিকে পূরণ করে। ত্বকের জেল্লা বেড়ে যায় দ্বিগুণ।
আদার মধ্যে ৪০ টির বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। যা ফ্রি র্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের অকাল বার্ধক্যকে প্রতিরোধ করে। অত্যন্ত কার্যকর অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত আদা ফুসকুড়ি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে পারে। শীতের সব্জি বিট এখন বছরভরই পাওয়া যায়। বিটের রস শরীরের জন্য খুব উপকারী। ভিটামিন ও অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর বিট বলিরেখা দূর করতে, দাগছোপ কমাতে সাহায্য করে। ত্বক আর্দ্র রাখতে, প্রদাহ কমাতে ও ত্বকের ছোটখাটো সংক্রমণ রুখতেও এটি কার্যকর।
গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। যা শরীর থেকে ফ্রি ব়্যাডিকালস সরিয়ে দিতে পারে। এছাড়া লিভার ভালো রাখতে সাহায্য করে। তাই গাজর মুখে মাখার পাশাপাশি, ডায়েটে রাখলেও উপকার পাবেন আপনি। শরীরের টক্সিন বের করে দেয়। ফলে সহজেই তার প্রভাব পড়ে আপনার ত্বকেও। বিটে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে, যা ত্বককে সুস্থ রাখতে এবং দাগমুক্ত রাখতে সাহায্য করে।
বিটের রস ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। নিয়মিত বিটের রস খেলে ত্বকে লালচে ভাব আসে। ফোলেট, পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট আছে যা আপনার রক্ত পরিষ্কার রাখে। ফলে ত্বকেও রক্ত সঞ্চালন ভালো হয়। সহজেই মুখে বয়সের ছাপ পড়ে না ও মুখ থাকে উজ্জ্বল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?