বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

yogurt can easily clean and moisturize your dry skin make skin tone bright and shiny

লাইফস্টাইল | রাতারাতি ফিরবে শুষ্ক ত্বকের জেল্লা,  বলিরেখাও দূর হবে, ব্যবহার করুন দইয়ের এই ঘরোয়া ফেসিয়াল

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ২৩ : ১০Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ জেল্লাদার ত্বক পেতে টক দই কার্যকরী ভূমিকা পালন করে। ঘরোয়া রূপটানে এর জনপ্রিয়তা তুঙ্গে। গরমে এক বাটি টক দই যেমন শরীর শীতল করে, হজম ক্ষমতাকে শক্তিশালী করে, তেমনই টক দই মাখলে ত্বকের কীভাবে উপকার হয় জেনে নিন।
এইভাবে প্রতিটি স্তরে স্তরে নিয়ম করে দই দিয়ে ত্বকের পরিচর্যা করলে ভাল উপকার পাওয়া যায়।

সারাদিনের ব্যস্ততার পর বাইরের ধুলো ময়লা মুখে জমে থাকে। সেইক্ষেত্রে ক্লিনজিং খুব গুরুত্বপূর্ণ অংশ। টক দই খুব ভাল ক্লিনজারের কাজ করে। একটি বাটিতে দু'চামচ করে টক দই ও গোলাপ জল দিন। মিশিয়ে নিন ভাল করে। পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখের সমস্ত জেদি ময়লা উধাও হবে। 

এরপর আসে স্ক্রাবিং এর পর্যায়। দু'চামচ টক দই ও এক চামচ বিটকে কুরিয়ে নিন। দুটো মিশিয়ে নিন। মুখে মেখে আঙুলের চাপ দিয়ে ম্যাসাজ করুন মুখে। ত্বকের বন্ধ রোমকূপ খুলবে, ত্বক হবে পরিস্কার ঝকঝকে।

পরবর্তী পর্যায়ে, কফির সঙ্গে দু'চামচ টক দই মিশিয়ে নিন। খুব আলতো হাতে পুরো মুখে ম্যাসাজ করুন। দশ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এক লহমায়।

ফেসিয়ালের শেষ পর্যায়ে আসে ফেস প্যাক। একটি বাটিতে দু'চামচ টক দইয়ের সঙ্গে হাফ চামচ হলুদগুঁড়ো ও দু'চামচ বেসন দিন। খুব ভাল করে ফেটিয়ে নিন। সমস্ত মুখে মেখে নিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। শেষে একটু ময়শ্চারাইজার মেখে নিন।

টক দইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন ই, বি২, বি১২, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে। তাছাড়া এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিংকও। এমনকী টক দইয়ে ভিটামিন এ-এর সন্ধানও পাওয়া যায়। আর এই প্রতিটি উপাদানই যে ত্বকের জন্য ভারী উপকারী তা সকলেই জানেন। তাই টক দইয়ের ফেসপ্যাক নিয়মিত মুখে লাগালে ত্বকের টানটানভাব অটুট থাকে, জেল্লা বাড়ে। আর্দ্রতার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। অ্যাকনে নিয়ন্ত্রণ করে, সানবার্ন সারিয়ে তোলে। ডার্ক সার্কেলকে হালকা  করে ত্বকের কালচে ছোপ পরিষ্কার করে ফিরিয়ে আনে প্রাকৃতিক জৌলুস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া