বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে পাত্র, মন্ত্র উচ্চারণের বদলে গালিগালাজ! পাত্রীর কীর্তিতে গ্রামে শোরগোল

Pallabi Ghosh | ১৩ নভেম্বর ২০২৪ ২১ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সানাইয়ের সুরে মেতেছিল বিয়ের আসর। পাত্রের গাড়ি পৌঁছতেই বদলে গেল পরিস্থিতি। মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসলেন পাত্র। মন্ত্র উচ্চারণের বদলে পাত্রীর আত্মীয়স্বজনদের তুমুল গালিগালাজ করতে শুরু করেন। এর জেরেই রাগে, ক্ষোভে কড়া পদক্ষেপ করলেন পাত্রী। বিয়ের পিঁড়িতে বসতেই অস্বীকার করেন। মত্ত অবস্থায় বিয়ে করতে আসায়, বিয়ের সমস্ত খরচ চাইলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগরে। পুলিশ সূত্রে খবর, মদ্যপান করায় হাজার হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হল যুবককে। সোমবার রাতে গ্রামেই পাত্রীর বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির হন যুবক। পাত্রকে দেখে ভিড় জমান কনের বাড়ির লোকেরা। কিছুক্ষণেই বিয়ের পিঁড়িতে বসেন দু'জনে। পাত্রের সঙ্গে শুভদৃষ্টির পরেই মেজাজ হারান তরুণী। 

 

পাত্র মত্ত অবস্থায় বিয়ে করতে এসেছেন, তা টের পেতেই বিয়ে ভাঙেন তরুণী। এখানেই থামেননি। পাত্র ও তাঁর বাবাকে আটকে রাখেন পাত্রী। বিয়ের যাবতীয় খরচের টাকা ক্ষতিপূরণ বাবদ চান তিনি। বরযাত্রীদের বাড়িতে পাঠিয়ে পাত্র ও তাঁর বাবাকে আটকে রাখেন। এভাবে দীর্ঘ ১৮ ঘণ্টা ওই বাড়িতেই আটকে রাখা হয় তাঁদের। শেষমেশ ক্ষতিপূরণ বাবদ ৯৫ হাজার দিতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পাত্র ও তাঁর বাবাকে ছাড়েননি পাত্রী। ক্ষতিপূরণ নিয়ে তবেই ছাড়া হয় তাঁদের। এই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। কিন্তু বিয়ের অনুষ্ঠানে পাত্র-পাত্রীর এই কীর্তিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া