রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ নভেম্বর ২০২৪ ২১ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাতের পর, বুধবার ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। খাস কলকাতায় লর্ডসের মোড়ে কাছে সান্ধ্য বাজারে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে খবর পেয়েই পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন, পরে আরও একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছয় বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ।
লর্ডসের মোড়ের কাছে সান্ধ্যবাজারের কাছে পরপর যে খাবারের দোকান রয়েছে, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠিক কিভাবে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট জানা না গেলেও, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দোকানগুলির মধ্যেই কোনও একটি দোকানে আগুন লাগে, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে । বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রাই প্রথমে আগুন দেখেন, সঙ্গে সঙ্গে অন্যদের সজাগ করা হয়, খবর দেওয়া হয় দমকলে এবং পুলিশে। স্থানীয়রা প্রাথমিক আভবে আগুন নেভানোর কাজে হাত লাগান।
বাজার এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোনও হতাহতের ঘোটনা ঘটেনি বলেই জানা গিয়েছে এই সংবাদ লেখার সময় পর্যন্ত। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে। যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে আনোয়ার শাহ রোডেও।
মঙ্গলবার সন্ধেবেলা ই এম বাইপাসের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, এক বাড়ি থেকে ছড়িয়েছিল আগুন। ঠিক তার পরের দিন ফের খাস কলকাতায় বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকঘণ্টা পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে। এখনও আগুন সামগ্রিকভাবে নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর পাওয়া গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?