বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: কর্তব্যরত অবস্থায় আবারও চিকিৎসকের উপর হামলা। এবার হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে এলোপাথাড়ি ছুরির কোপ মারল এক যুবক। মায়ের ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকের উপর হামলা করে সে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। বুধবার সকালে কালাইনার সেন্টিনারি হাসপাতালের আউটডোরে কর্মী সেজে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক ভিগনেশ। আচমকা ড. বালাজির সঙ্গে বচসা শুরু করে। বচসার মাঝেই জামার ভিতর থেকে ছুরি বের করে এলোপাথাড়ি ছুরির কোপ মারে। চিকিৎসককে সাতবার ছুরির কোপ মারে অভিযুক্ত যুবক।
খুনের চেষ্টার পরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভিগনেশ। তখনই হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাকে আটকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেপ্তার করে তারা। পুলিশ জানিয়েছে, যুবকের মা ক্যানসার আক্রান্ত। তার অভিযোগ ছিল, মায়ের চিকিৎসা যথাযথ হচ্ছে না। চিকিৎসক ভুল ওষুধ খাওয়াচ্ছেন তার মাকে। সেই রাগেই আচমকা হামলা চালায়।
হাসপাতাল সূত্রে খবর, ড. বালাজি দীর্ঘদিন ধরেই হার্টের অসুখে ভুগছেন। তাঁর পেসমেকার বসানো রয়েছে। ছুরির কোপ বসে তাঁর বুকে। কপালে, ঘাড়েও আঘাতে লাগে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?