বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural health drink can loss your weight very fast detoxify your body and makes you healthy and energetic 

লাইফস্টাইল | শরীরের সমস্ত টক্সিনকে নিংড়ে বের করবে এই ডিটক্স পানীয়, ওজন কমবে তরতরিয়ে, সুস্থ ও চনমনে থাকবেন নিয়ম করে খেলেই

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ১৯ : ২১Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ পুজোর মরসুম প্রায় শেষের পথে। দুর্গাপূজো থেকে শুরু করে কালীপুজো, দীপাবলি পেরিয়ে এক এক করে প্রায় সব পুজোই শেষ। বাইরের ফাস্টফুড, বিরিয়ানি, রোল চাউমিন থেকে শুরু করে দীপাবলিতে একগাদা মিষ্টি ও সুস্বাদু খাবার খাওয়া তো চলছেই। শরীর কম ঝক্কি পোহায় না। এদিকে ওজনের কাঁটা চড়চড়িয়ে বাড়ছে। এই অবস্থায় শরীরে জমে যাওয়া টক্সিনকে বের করে দেওয়াই প্রধান কাজ। তবেই শরীর থাকবে সুস্থ। কিন্তু কীভাবে? একটি পানীয়তেই লুকিয়ে রয়েছে সমাধান। বেশী সময়ের অপচয় করতে হবে না, নিজেকে সুস্থ রাখতে মাত্র পাঁচ মিনিট সময় রাখুন নিজের জন্য। দু'বেলা ভারী খাবার খাওয়ার আধঘন্টা আগে এই পানীয় খেয়ে নিতে পারলে দ্বিগুণ উপকার পাবেন। এই প্রনালীতে তৈরি করে নিন এমন স্বাস্থ্যকর ডিটক্স পানীয়। 

একটি সসপ্যানে চার কাপ জল দিন। অল্প আঁচে বসিয়ে ঢাকা দিয়ে ফোটাতে দিন। ফুটতে শুরু করলে কয়েকটি ছোট টুকরো করে কাটা আদা, এক চামচ গোটা ধনে ও দু'টুকরো দারচিনির কাঠি দিয়ে দিন। আরও একটু সময় বেশি করে ফুটতে থাকলে গোল করে কাটা দু'টুকরো পাতিলেবু ও হাফ চামচ হলুদগুঁড়ো দিন। জল চার কাপ থেকে ফুটে দু'কাপ হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। পাঁচ মিনিট ঢাকা অবস্থায় রেখে দিন। সকালে খালি পেটে ও বিকেলে চায়ের পরিবর্তে এই শক্তিশালী ডিটক্স পানীয় খেতে শুরু করুন। 
আপনার শরীর থেকে সমস্ত টক্সিনকে উপড়ে বাইরে ফেলে দেবে, ওজন কমবে চটজলদি। মেদহীন ও সুস্থ শরীর পেতে কার না ইচ্ছে করে। প্রথমমাসে রোজ এবং দ্বিতীয়মাসে সপ্তাহে চারদিন নিয়ম করে খান এই পানীয়।

আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিএইজিং উপাদান দেহের টক্সিন দূর করে। 
 আদা গরম জলে ফোটালে শরীর থেকে টক্সিন দ্রুত ফিল্টার করে। 
অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য পাওয়া যায় । যা ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক। দারচিনিতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য পাওয়া যায় । যা ওজন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক।
আবার লেবুর রসে ক্যালোরি কম এবং ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার বেশি থাকে। এগুলি বিপাক বাড়াতে এবং হজমের উন্নতিতে সাহায্য করে।
 
লেবু জল পান করলে শরীরে ডিহাইড্রেশন হয় না, যা বিপাকক্রিয়া বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। খাওয়ার ইচ্ছে কম করায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া