বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural hair mask can easily stop hair fall problem and helps to grow new hair make your hair thick long and black also

লাইফস্টাইল | মাথায় হাত দিলেই মুঠো মুঠো চুল পড়ছে? ফাঁকা মাথা ভরবে চটজলদি, বাড়িতে তৈরি এই হেয়ার মাস্কেই হবে সমাধান

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ১৮ : ২৫Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ চুল পড়ার সমস্যায় কম বেশি নাজেহাল ছেলে মেয়ে প্রায় সকলেই। অস্বাস্থ্যকর জীবনযাপন‌‌‌, স্ট্রেস, সময়ের অভাবে চুলের যত্নে চরম অবহেলা থেকে প্রচুর চুল পড়ে যাওয়া এখন স্বাভাবিক ঘটনা। মাথার সামনের অংশ খালি হয়ে গড়ের মাঠ হয়ে যাচ্ছে। চুলে চিরুনি দেওয়া ও শ্যাম্পু করা যেন আতঙ্কের আর এক নাম। ঘরের মেঝে, বিছানা সর্বত্রই মাথার চুলের সমারোহ। এমন অবস্থায় নামিদামী কোম্পানির হেয়ার সিরাম কন্ডিশনারের বদলে বাড়িতে হাতের সামনেই রয়েছে কিছু উপকরণ যা দিয়ে আপনি চটজলদি এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। কীভাবে তৈরি করবেন এই হেয়ার মাস্ক জেনে নিন।

একটি পাত্রে তিন চামচ অ্যালোভেরা জেল নিন। সঙ্গে দিন এক চামচ ক্যাস্টর অয়েল ও দুটি ভিটামিন ই ক্যাপসুল। সমস্ত উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুল সরিয়ে স্ক্যাল্পে ও চুলের উপর মেখে নিন এই হেয়ার প্যাক। আধঘন্টা পরে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। নিয়ম করে একমাস চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মাখুন এই প্যাক। আপনার চুল পড়া কমে যাওয়ার পাশাপাশি নতুন চুল গজাতে ও চুলের ঔজ্জ্বল্য ফিরে আসবে রাতারাতি। 

অ্যালোভেরা জেলে ভিটামিন এ, সি, ই, বি12, এবং ফলিক অ্যাসিড থাকে। এই উপাদানগুলি চুলের স্ট্র্যান্ডগুলিকে শক্তিশালী করে, চুল পড়া রোধ করে, এবং চুলের বৃদ্ধি উৎসাহিত করে। 
 
অ্যালোভেরা জেল চুলের স্বাস্থ্যের জন্য খুব ভাল অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপটিক একটি উপাদান। এটি খুশকির চিকিৎসা করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের মাথায় মাখলে চুল পড়া বন্ধ হয় ও গোড়া মজবুত হয়। ভিটামিন, এনজাইম, মিনারেল, সুগার, লিগনিন, এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এই প্রাকৃতিক জেল। ভিটামিন এ, সি এবং ই ও আছে এই জেলে। যা অ্যান্টি অক্সিড্যান্টের ভূমিকা পালন করে। এছাড়াও ভিটামিন বি ১২ , ফলিক অ্যাসিড থাকায় চুলের হাল ফেরাতে অব্যর্থ অ্যালোভেরা। 
ক্যাস্টর অয়েল লাগালে চুলের বৃদ্ধি স্বাভাবিক হারের থেকে পাঁচগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।  অ্যান্টিব্যাক্টেয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে পারে। এটি শুষ্ক মাথার ত্বককে ময়শ্চারাইজ করতে পারে। নিয়মিতভাবে মাথার ত্বকে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে সাদা চুলের সমস্যাকে নিয়ন্ত্রণ করে। চুলের ফলিকলের গভীরে প্রবেশ করে তাদের পুষ্টি জোগায় এবং শক্তিশালী করে। মাথার ত্বকে ক্যাস্টর অয়েল লাগালে রক্ত সঞ্চালনও বাড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া