বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ নভেম্বর ২০২৪ ১৮ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: একবছর ধরে নিখোঁজ ছিলেন তরুণী। অবশেষে হাতের ট্যাটু দেখে ভয়াবহ হত্যাকাণ্ডের কিনারা পুলিশের। তরুণীকে একবছর আগে খুন করেছিল তার প্রেমিক। যে কাণ্ডে জড়িত ছিল মূল অভিযুক্তের আরও দুই বন্ধু। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত অন্য একটি মামলায় জেলবন্দি রয়েছে।
পুলিশ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। গত বছর নভেম্বর মাসে নিখোঁজ হন মানসী নামের এক তরুণী। পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় থানায়। তল্লাশি চালিয়েও তরুণীর কোনও কোনও খোঁজ পাওয়া যায়নি। এর দিন কয়েক পরেই একটি খাঁড়ির পাশে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহটি শনাক্ত করা যায়নি। খুনে কে বা কারা জড়িত, তার কোনও হদিশ মেলেনি। কোনও সূত্র না মেলায়, তদন্ত আর এগোয়নি সেই সময়।
সেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পর নিখোঁজ তরুণীর বিষয়টিও খতিয়ে দেখে পুলিশ। তখনই তরুণীর দেহে ট্যাটু দেখে পরিবারের সদস্যদের ডাকা হয়। তরুণীর বোন মৃতদেহটি দেখেই শনাক্ত করেন। এরপরই খুনের নেপথ্যের কারণ খুঁজতে শুরু করে পুলিশ। তরুণীর ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হয়।
ফোনের তথ্য ঘেঁটে পুলিশ জানতে পারে, খুনের দিন শেষবার আদিল নামের এক যুবকের সঙ্গে দেখা করেছিলেন তরুণী। তরুণীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চেয়েছিল যুবক। তাতেই নারাজ ছিলেন তিনি। এরপরই একটি ব্রিজের উপর থেকে তরুণীকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেন। নীচে পড়েই জ্ঞান হারান তরুণী। এরপর আরও দুই বন্ধু এসে খাঁড়িতে তাঁর দেহ ভাসিয়ে দেয়। জলের স্রোতে ভেসে মৃত্যু হয় তরুণীর। কয়েক কিলোমিটার দূরে তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?