বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Honey have lots of healthy ingredients in it with this mixture of honey may keep away dry cough and cold from you and boost immunity very fast at winter season

লাইফস্টাইল | মধুর সঙ্গে এইসব জিনিস মিশিয়ে খান, বাড়ির সকলের সর্দি কাশি দূর হয়ে ইমিউনিটি থাকবে হাতের মুঠোয়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ নভেম্বর ২০২৪ ১৭ : ১২Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ  শীতের আমেজ পড়তে শুরু করেছে। ভোরবেলায় হালকা ঠান্ডা বাতাস বয়ে গেলেও বেলা গড়াতেই গরমে নাজেহাল অবস্থা। আবার সন্ধ্যেবেলা থেকে ঠান্ডার অনুভূতি মালুম হচ্ছে। রাতে প্রায় অনেক বাড়িতেই এসি বন্ধ হয়ে গেছে, পাখাও ঘুরছে ধীরে। আবহাওয়ার এই চরম খামখেয়ালিপনায় শরীর পাল্লা দিয়ে লড়াই করতে পারছে না। আট থেকে আশি, এমনকি ছোট শিশু, প্রত্যেককে শুকনো কাশি, সর্দি জ্বর কাবু করে ফেলছে। কারণ এই আবহাওয়া বদলের সময় ইমিউনিটি একেবারে তলানিতে গিয়ে ঠেকে সবারই। প্রায় প্রতিটি ঘরে সুস্থ থাকতে ও বাড়ির সকলকে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা জোগাতে মধুর ওপর আস্থা রাখেন। সকালে খালি পেটে এক চামচ মধু, রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধের সঙ্গে মিশিয়ে মধু, এমন করে সম্পূর্ণ শীতেই মধু আমাদের রক্ষা করে চলে। কিন্তু এই মধুর সঙ্গে আরও কিছু ভেষজ উপাদান মিশিয়ে খেলে কত ধরণের শারীরিক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়, জানেন কি? এই মিশ্রণটি মধুর সঙ্গে মিশিয়ে রেখে দিলে মধুর গুনাগুন আরও বেড়ে যায়। জেনে নিন কীভাবে বানাবেন এই উপকারি মিশ্রণ।

একটি কাচের জারে ১০ চামচ মধু দিন। এতে একে একে ১০-১২টি রসুনের কোয়াকে কুচিয়ে দিন। একটি গোটা আমলকীকে খুব ছোট ছোট টুকরো করুন, এক টুকরো আদা ও কাঁচা হলুদকেও খুব ছোট টুকরো করে নিন। আদা, হলুদ ও আমলকীর টুকরো মধুতে দিয়ে দিন। কাঁচা হলুদ না থাকলে গুঁড়ো হলুদও দিতে পারেন। সাত থেকে আটটি গোটা গোলমরিচকে থেঁতো করে দিতে হবে। কয়েক টুকরো কেশর ওপরে ছড়িয়ে দিন। এইভাবে সমস্ত মিশ্রণটি কাচের জারে একদিন ঘরের তাপমাত্রায় রেখে দিন। পরেরদিন সকালে একেবারে খালি পেটে বাড়ির সকলে মিলে খেতে পারেন মধুর এই মিশ্রণটি। 

মনে রাখবেন, দেড় বছরের নীচে শিশুকে এই মিশ্রণটি দেওয়া একদম অনুচিত। বাড়ির বাচ্চাদের মিশ্রণটি ছেঁকে শুধু মধু দিন এক চামচ। কিন্তু বড়রা সমস্ত উপকরণ সমেত এক চামচ মধু খেতে পারেন। 

মধুতে অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিব্যাক্টেয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে। এগুলি গলা ও বুকে জমে থাকা কফ পরিষ্কার করে। মধু গলায় ইনফেকশনকে সারিয়ে তোলে এবং শুকনো কাশিও কমে নিমেষেই। ভিটামিন, এনজাইম, এবং খনিজের মতো উপাদান থাকায়  শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ফেনোলিক অ্যাসিড ও ফ্ল্যাভোনয়েডের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে ইমিউনিটিকে শক্তিশালী করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া